কাছাড়ের গুমড়ায় তিন বাংলাদেশি আটক

বরাক তরঙ্গ, ২০ মে : কাছাড় জেলার গুমড়া এলাকায় বাংলাদেশের তিন নাগরিককে আটক করেছে পুলিশ। সোমবার গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা ২০১২ সালে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। এরপর দীর্ঘদিন ধরে তারা দেশের বিভিন্ন প্রান্তে আত্মগোপন করে বসবাস করছিল। সম্প্রতি বেঙ্গালুরু থেকে কাছাড়ে…

Read More

শহিদ কমলা ভট্টাচার্যের জীবন, সংগ্রাম ও আত্মত্যাগকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘কমলা’

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২০ মে : বাংলা ভাষা আন্দোলনের একমাত্র নারী শহিদ কমলা ভট্টাচার্য-এর জীবন, সংগ্রাম ও আত্মত্যাগকে কেন্দ্র করে নির্মিত হতে যাচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কমলা’। বুধবার শিলচরের ইলোরা হোটেলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে চলচ্চিত্রটির আনুষ্ঠানিক ঘোষণা ও নির্মাণ পরিকল্পনা প্রকাশ করা হয়। সম্মেলনে প্রযোজনা সংস্থা SS Entertainment-এর পক্ষ থেকে নির্বাহী সুমন চক্রবর্তী ও…

Read More

বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ “উনিশে-একুশে সম্মাননা পদক” প্রদান

বরাক তরঙ্গ, ২০ মে : ভাষা শহিদদের স্মরণ শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকলে চলবে না, মাতৃভাষার অধিকার রক্ষায় আত্মসমালোচনা ও সচেতনতার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করলেন প্রথিতযশা কবি-সাংবাদিক অতীন দাশ। তাঁর বক্তব্য, বিভিন্ন ক্ষেত্রে শহিদ স্মরণের নামে যা হচ্ছে, তার অনেকটাই “আত্মপ্রতারণা” ছাড়া আর কিছু নয়। উনিশে মে বরাক নাগরিক সংসদ-এর উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে “ভাষিক…

Read More

সোনাবাড়িঘাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে জন্ম-মৃত্যু পঞ্জীকরণ প্রমাণপত্র নিয়ে রমরমা বাণিজ্য

বরাক তরঙ্গ, ২০ মে : জন্ম-মৃত্যু পঞ্জীকরণ প্রমাণপত্র নিয়ে রমরমা বাণিজ্য চলছে সোনাবাড়িঘাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। দিনের পর দিন ধরে চলে আসা এই বাণিজ্য বারবার প্রকাশ্যে এলেও আখেরে কোনও লাভ হয়নি সাধারণ মানুষের। তবে এবার সামাজমাধ্যমে এমন অভিযোগ উত্থাপন হওয়ার পর নড়েচড়ে বসেন হাসপাতালের চেয়ারম্যানের প্রতিনিধি রাকা মজুমদার। অভিযোগটি সমাজমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে তিনি সঙ্গে…

Read More

ভাষা শহিদ দিবসে হাইলাকান্দির প্রিসাইন্সিয়ার ‘অর্ঘ্য’

বরাক তরঙ্গ, ১৯ মে : উনিশে মে, ভাষা শহিদ দিবস উপলক্ষে হাইলাকান্দির প্রিসাইন্সিয়া সিনিয়র সেকেন্ডারি স্কুলে আয়োজিত হয় এক বিশেষ স্মরণানুষ্ঠান ‘অর্ঘ্য’। কথা, কবিতায়, গানে স্কুল শিক্ষার্থীরা শ্রদ্ধা জানায় ভাষা শহিদদের। এই অনুষ্ঠান আয়োজনের প্রধান উদ্দেশ্য‌ই ছিল নিজ মাতৃভাষার গুরুত্ব সম্পর্কে তরুণ প্রজন্মকে সার্বিকভাবে সচেতন করে তোলা। ওইদিন অনুষ্ঠানের শুরুতে ভাষা শহিদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ…

Read More

গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু, ক্ষোভে জাতীয় সড়ক অবরোধ স্থানীয়দের

বরাক তরঙ্গ, ১৯ মে : গাছের ডাল কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। মঙ্গলবার দুপুরে হাইলাকান্দি জেলার জানকিবাজারের বক্ৰিহাওর দ্বিতীয় খণ্ড এলাকায় ঘটে এই মর্মান্তিক ঘটনা। মৃতের নাম রজিবুল হক চৌধুরী। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিদ্যুৎ বিভাগের গাফিলতির অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দারা ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে…

Read More

কাছাড় পুলিশের ৭ সাব-ইন্সপেক্টর রদবদল

বরাক তরঙ্গ, ১৯ মে : কাছাড় জেলা পুলিশের বিভিন্ন থানায় প্রশাসনিক রদবদল করা হয়েছে। সোমবার জারি হওয়া এক নির্দেশে জেলার ৭ জন সাব-ইন্সপেক্টরকে বদলি করেন কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার সঞ্জীবকুমার শইকিয়া। নির্দেশ অনুযায়ী, শিলচর সদর থানার টিএসআই শুভজিৎ দত্তকে বদলি করে লায়লাপুর পেট্রোল পোস্টের ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, বাঁশকান্দি পুলিশ পেট্রোল পোস্টের ইনচার্জ…

Read More

যথাযোগ্য মর্যাদায় ধলাইয়ে মাতৃভূমি সংস্থার ভাষা শহিদ দিবস পালন

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।বরাক তরঙ্গ, ১৯ মে : ১৯৬১ সালের বরাক উপত্যকার ঐতিহাসিক ভাষা আন্দোলনের ১১ জন শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ধলাইয়ের মাতৃভূমি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ভাষা শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। মঙ্গলবার ধলাইস্থিত মাতৃভূমি সংস্থার কার্যালয়ে এ উপলক্ষে এক বিশেষ স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনায় ভাষা শহিদদের স্মরণে…

Read More

হাইলাকান্দিতে শহিদ দিবসে শোভাযাত্রায় পা মেলালেন বিধায়ক সহ আম জনতা

বরাক তরঙ্গ, ১৯ মে : হাইলাকান্দিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হল ১৯শে মে ভাষা শহীদ দিবস। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের হাইলাকান্দি শহর আঞ্চলিক সমিতি এবং হাইলাকান্দি পুরসভার যৌথ ব্যবস্থাপনায় এ উপলক্ষে এক বিশাল শোভাযাত্রা ও টেবলো প্রদর্শনের আয়োজন করা হয়। শোভাযাত্রায় এবার হাইলাকান্দির নব নির্বাচিত বিধায়ক ড. মিলন দাস অংশ গ্রহণ করেন। এছাড়া…

Read More

আবেগ-শ্রদ্ধায় পাথারকান্দিতে পালিত ভাষা শহিদ দিবস

মোহাম্মদ জনি, পাথারকান্দি। বরাক তরঙ্গ, ১৯ মে : মায়ের ভাষার মর্যাদা রক্ষায় আত্মবলিদান দেওয়া একাদশ ভাষা শহিদদের স্মৃতিকে হৃদয়ে ধারণ করে আবেগ, শ্রদ্ধা ও গৌরবের মধ্য দিয়ে মঙ্গলবার পাথারকান্দিতে পালিত হল মহান বাংলা ভাষা শহিদ দিবস। দিনভর শ্রদ্ধাঞ্জলি, শোভাযাত্রা ও মোমবাতি মিছিলে মাতৃভাষার প্রতি ভালোবাসা এবং ভাষা শহিদদের প্রতি গভীর সম্মান জানালেন সর্বস্তরের মানুষ।১৯ মে ঐতিহাসিক…

Read More