হোটেল বিলাস হত্যাকাণ্ডে নতুন তথ্য, ৬ জনকে গুলি করার পর স্ত্রীকে ফোন অভিযুক্ত ঘনকান্তের

Spread the news

বরাক তরঙ্গ, ২৮ অক্টোবর : হোটেল বিলাসে পাঁচজনকে গুলি করে হত্যার ঘটনায় সামনে এসেছে আরও এক গুরুত্বপূর্ণ তথ্য। ছয়জনকে গুলি করার পরই স্ত্রী জোনমণি গগৈকে ফোন করেছিল অভিযুক্ত ঘনকান্ত। ফোনে স্ত্রীকে হত্যাকাণ্ডের কথা জানানোর পাশাপাশি সাউকুচির ভাড়াবাড়ি ছেড়ে সন্তানকে সঙ্গে নিয়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দিয়েছিল বলে জানা গেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, নৃশংস হত্যাকাণ্ডের পরই স্ত্রী জোনমণি গগৈয়ের সঙ্গে যোগাযোগ করেছিল ঘনকান্ত। ফোনে সে স্ত্রীকে জানায়, ছয়জনকে গুলি করেছে সে। ‘এদের শেষ করে দিয়েছি’ বলার পাশাপাশি পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করে অভিযুক্ত। এরপরই জোনমণিকে সাউকুচির ভাড়াবাড়ি ছেড়ে সন্তানকে সঙ্গে নিয়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দেয় ঘনকান্ত। ‘পুলিশ এখন আমাকে ধরবে, তোমরা চলে যাও’—ফোনে স্ত্রীকে এমন কথাও বলেছিল বলে জানা গেছে।

উল্লেখ্য, সোমবার রাত প্রায় ৯টা নাগাদ হোটেল বিলাসে এই চাঞ্চল্যকর গুলিচালনার ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে রাত প্রায় ১০টা নাগাদ অভিযুক্ত ঘনকান্তকে গ্রেপ্তার করে।

হোটেল বিলাসের এই নৃশংস হত্যাকাণ্ডের পর স্ত্রীকে ফোন করে অভিযুক্তের দেওয়া বক্তব্য এবং পরিবারকে নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দেওয়ার বিষয়টি তদন্তে নতুন দিশা খুলে দিতে পারে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *