Category: বরাক
যুবশক্তি ক্লাবের উদ্যোগে আশ্রম রোডের বেহাল লেন সংস্কার, স্বস্তি এলাকাবাসীর
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ৮ আগস্ট : শিলচর পুর নিগমের ১৮ নম্বর ওয়ার্ডের আশ্রম রোডে শিবমন্দির সংলগ্ন দীর্ঘদিনের বেহাল একটি লেন ব্যক্তিগত উদ্যোগে সংস্কার করল যুবশক্তি ক্লাব। গত তিনদিন ধরে ক্লাবের যুব স্বেচ্ছাসেবীরা পাথর ও ইট দিয়ে লেনটির ক্ষতিগ্রস্ত অংশ মেরামত ও সমতল করার কাজ করেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় থাকা লেনটিতে…
শিলচরে যথাযোগ্য মর্যাদায় পালিত বিশ্বকবি রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস
বরাক তরঙ্গ, ৮ আগস্ট : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে শিলচর প্রেস ক্লাবে এক স্মরণানুষ্ঠানের আয়োজন করল নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের শিলচর শাখা। অনুষ্ঠানের শুরুতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত অতিথি ও সাহিত্যপ্রেমীরা। এরপর কবিতা পাঠ, রবীন্দ্রসংগীত পরিবেশন এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কবিগুরুকে স্মরণ করা হয়।অনুষ্ঠানে…
বইয়ের বাইরে সমাজসেবার পাঠ, স্বচ্ছতা অভিযানে উজ্জ্বল মাকুন্দা খ্রিস্টিয়ান স্কুল
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ৮ আগস্ট : স্বচ্ছতা পাখওয়াদা উপলক্ষে মাকুন্দা খ্রিস্টিয়ান সিনিয়র সেকেন্ডারি স্কুলের ব্যতিক্রমী উদ্যোগ পড়ুয়া, শিক্ষক, পঞ্চায়েত, প্রতিনিধি পুলিশ, বাজার কমিটি ও সাধারণ মানুষের সম্মলিত অভিযানে পরিচ্ছন্ন হলো বাজারিছড়া।ভারত সরকারের স্বচ্ছতা পাখওয়াদা কর্মসূচির অংশ হিসেবে ১ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত পালিত পরিচ্ছন্নতা অভিযানে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল মাকুন্দা খ্রিস্টিয়ান সিনিয়র…
হাইলাকান্দিতে রাজ্য পর্যায়ের শিশু বিজ্ঞান কংগ্রেস আয়োজনের আশ্বাস মিলন দাসের
বরাক তরঙ্গ, ৮ আগস্ট : হাইলাকান্দিতে রাজ্য পর্যায়ের জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের সমারোহ আয়োজনের ক্ষেত্রে ব্যক্তিগতভাবে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন হাইলাকান্দির বিধায়ক ড. মিলন দাস। একজন প্রাক্তন শিশু বিজ্ঞানী হিসেবে নিজের অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করে তিনি গাইড শিক্ষকদের এই সমারোহকে সফল ও সার্থক করে তোলার আহ্বান জানান। ৩২তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস–২০২৬ উপলক্ষে এদিন…
ধলাইয়ে নিখোঁজ গৃহবধূর মৃতদেহ উদ্ধার, প্রধান শিক্ষককে ঘিরে স্বামীর অভিযোগ
আপডেটবরাক তরঙ্গ, ৮ আগস্ট : নিখোঁজ হওয়ার প্রায় দু’দিনের মাথায় এক গৃহবধূর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধলাইয়ে। মৃত তপতী চক্রবর্তীর (৩৯) মোবাইল ফোনের কল হিস্ট্রিতে প্রধান শিক্ষক ও অন্য এক ব্যক্তির নম্বর পাওয়া গেছে এবং তাঁদের সঙ্গে দীর্ঘ সময় কথোপকথনের তথ্য রয়েছে। এই বিষয়টিকে কেন্দ্র করেই প্রধান শিক্ষক-সহ ওই ব্যক্তিদের নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন…
শিক্ষকদের আন্দোলনের প্রতি অসম মজুরি শ্রমিক ইউনিয়ন ও ফোরাম ফর সোশ্যাল হারমনি’র সমর্থন
স্থায়ী শিক্ষকদের ট্রেজারির অধীনে বেতন প্রদানের নীতি বহাল রাখা ও কেন্দ্রীয় প্রকল্পে নতুন ১৫০০০ অস্থায়ী শিক্ষক নিয়োগের দাবি বরাক তরঙ্গ, ৮ আগস্ট : সম্প্রতি সমগ্র রাজ্যের সাথে বরাকের তিন জেলায়ও শিক্ষকরা শিক্ষা বিভাগের বিরুদ্ধে শিক্ষক-বিরোধী ভূমিকার অভিযোগ এনে বিক্ষোভ প্রদর্শন করেন। দু’বছর আগে রাজ্যে অস্থায়ী শিক্ষকদের স্থায়ী করা হয় এই শর্তে যে তাদের অবসরের সাথে…
গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে ‘রবীন্দ্র স্মরণ’ অনুষ্ঠান
বরাক তরঙ্গ, ৮ আগস্ট : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস উপলক্ষে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হলো ‘রবীন্দ্র স্মরণ’ অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে কনফারেন্স হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষক-শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের কর্মীরা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর নিরঞ্জন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যায়তনিক নিবন্ধক ড. অভিজিৎ নাথ, অসমিয়া বিভাগের প্রধান প্রফেসর…
ধলাইয়ের পূর্ব দেবীপুরে নিখোঁজ মহিলার মৃতদেহ নালা থেকে উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য
দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।বরাক তরঙ্গ, ৮ আগস্ট : নিখোঁজ মহিলার মৃতদেহ নালা থেকে উদ্ধার হল। এ ঘটনায় ধলাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জীবনগ্রাম জিপির পূর্ব দেবীপুরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, পূর্ব গজলঘাট এলাকার পুরোহিত রবীন্দ্র চক্রবর্তীর স্ত্রী তপতী শর্মা (৪২) গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও তাঁর কোনও…
হাইলাকান্দি হাসপাতালে বিশেষভাবে সক্ষম শিশুর মৃত্যু, উত্তেজনা
বরাক তরঙ্গ, ৮ আগস্ট : হাইলাকান্দির এসকে রায় সিভিল হাসপাতালে ১০ বছর বয়সী এক বিশেষভাবে সক্ষম শিশুর মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার রাতে উত্তেজনা ছড়ায়। চিকিৎসকের গাফিলতি এবং সময়মতো কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে উপস্থিত না থাকায় চিকিৎসা পেতে বিলম্ব হয়েছে, যার জেরেই শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।জানা গেছে, পার্শ্ববর্তী শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর থেকে অসুস্থ…
অসম চুক্তির ৬ নং ধারা : আইনজীবী ধর্মানন্দ দেবের দায়ের করা আপিলে গুরুত্বপূর্ণ নির্দেশ
“অস্পষ্ট ও এড়িয়ে যাওয়ার মতো উত্তর নয়”—কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে সতর্ক করল কেন্দ্রীয় তথ্য কমিশন ৮ আগস্ট : অসম চুক্তির ৬ নম্বর ধারা বাস্তবায়নের উদ্দেশ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মাধ্যমে গঠিত উচ্চপর্যায়ের কমিটির রিপোর্ট, সুপারিশ, কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ এবং কেন্দ্র ও অসম সরকারের মধ্যে আদান-প্রদান হওয়া নথি সংক্রান্ত তথ্য চেয়ে শিলচরের আইনজীবী ধর্মানন্দ দেবের দায়ের করা দ্বিতীয়…
