বিদ্যুতের খুঁটি থেকে পড়ে কর্মীর মৃত্যু বদরপুরে

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৯ আগস্ট : বিদ্যুৎ লাইন মেরামতের কাজ করতে গিয়ে খুঁটি থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হল বদরপুরের এক অস্থায়ী বিদ্যুৎকর্মীর। মৃতের নাম অজয়কুমার পণ্ডিত ওরফে শচীন (৩৪)। তিনি বদরপুরের হিল কলোনির বাসিন্দা এবং এপিডিসিএলের বদরপুর উপ-সংমণ্ডলে অস্থায়ী লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন। জানা গেছে, রবিবার বিকেল সোয়া ৩টা নাগাদ বদরপুরঘাট এলাকায় বিদ্যুৎ লাইনের…

Read More

ইম্ফলের পথে তেলবাহী গাড়ির মালামাল গায়েব, ধলাইয়ে গ্রেফতার ৩

রাজীব মজুমদার, ধলাই।বরাক তরঙ্গ, ৯ আগস্ট : শিলচরের রামনগর থেকে মণিপুরের ইম্ফলের উদ্দেশ্যে রওনা দেওয়া পণ্যবাহী গাড়ি থেকে বিপুল পরিমাণ খাদ্যতেল, সয়াবিনসহ বিভিন্ন সামগ্রী গায়েবের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কাছাড় জেলার ধলাইয়ে। ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে ধলাই থানার পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে রাজনগর এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া সামগ্রীর একটি অংশ উদ্ধার করা হয়েছে…

Read More

রাঙ্গিরঘাটে পানীয় জল ও বিদ্যুৎ সমস্যার সমাধানে উদ্যোগী আমিনুল হক

নিপ্পু লস্কর, সোনাই।বরাক তরঙ্গ, ৯ আগস্ট : সোনাই পুর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের রাঙ্গিরঘাট প্রথম খণ্ডে পানীয় জল ও বিদ্যুৎ-সহ বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগী হলেন বিধায়ক আমিনুল হক লস্কর। রবিবার বিকেলে এলাকাবাসীদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় উপস্থিত হয়ে স্থানীয়দের বিভিন্ন সমস্যার কথা শোনেন তিনি এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। এলাকাবাসীর দীর্ঘদিনের লো-ভোল্টেজ সমস্যার কথা শুনে…

Read More

বাজারিছড়ায় বিশিষ্ট ব্যবসায়ী নিরঞ্জন রায় প্রয়াত

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ৯ আগস্ট : লোয়াইরপোয়া উন্নয়ন ব্লকের অন্তর্গত বাজারিছড়া বাজারের বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী, রায় মেডিক্যালের স্বত্বাধিকারী এবং সমাজসেবী নিরঞ্জন রায় আর নেই। রবিবার সকালে শিলচরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৩ বছর। তাঁর মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়তেই বাজারিছড়া, কটামণি এবং আশপাশের বিস্তীর্ণ এলাকাজুড়ে নেমে আসে গভীর…

Read More

কাছাড়ে আসাম রাইফেলসের অভিযানে ১.১৭ কোটি টাকার নিষিদ্ধ সামগ্রী বাজেয়াপ্ত

বরাক তরঙ্গ, ৯ আগস্ট : অবৈধ মাদক ও নিষিদ্ধ সামগ্রীর চোরাচালানের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে কাছাড় জেলায় প্রায় ১ কোটি ১৭ লক্ষ টাকা মূল্যের সামগ্রী বাজেয়াপ্ত করল আসাম রাইফেলস। কাছাড় কাস্টমস বিভাগের সঙ্গে যৌথভাবে রবিবার, ৯ আগস্ট লাতিগ্রামে অভিযানটি চালানো হয়। এলাকাটি শ্রীকোণা থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে অবস্থিত। অভিযানে ৪ লক্ষ ৫০ হাজার স্টিক…

Read More

শিলচরে কংগ্রেসের উদ্যোগে ভারত ছাড়ো আন্দোলনের ৮৪তম বার্ষিকী পালন

বরাক তরঙ্গ, ৯ আগস্ট : শিলচর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে রবিবার যথাযোগ্য মর্যাদায় ভারত ছাড়ো আন্দোলনের ৮৪তম বার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জেলা কংগ্রেস সেবাদলের উদ্যোগে কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত এবং শিলচর জেলা কংগ্রেসের সহ-সভাপতি সুজন দত্ত দলীয় পতাকা উত্তোলন করেন। এরপর ১৯৪২ সালের ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলনের অন্যতম…

Read More

শিলচরে তিরঙ্গা বাইক র‍্যালি, স্বাধীনতা দিবস ঘিরে একাধিক কর্মসূচি

বরাক তরঙ্গ, ৯ আগস্ট : ‘হর ঘর তিরঙ্গা’ অভিযান এবং ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনকে সামনে রেখে রবিবার শিলচরে আয়োজিত হল বর্ণাঢ্য তিরঙ্গা বাইক র‍্যালি। কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পুলিশ ও জেলা পরিবহণ বিভাগের সহযোগিতায় আয়োজিত এই র‍্যালিতে সরকারি আধিকারিকদের পাশাপাশি সাধারণ মানুষও উৎসাহের সঙ্গে অংশ নেন। জেলা আয়ুক্তের কার্যালয় থেকে শুরু হওয়া র‍্যালিটি রাঙ্গিরখাড়ি,…

Read More

‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে মণিপুর ও মিজোরাম আসাম রাইফেলসের একাধিক কর্মসূচি

বরাক তরঙ্গ, ৯ আগস্ট : ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি এবং ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানের অংশ হিসেবে মণিপুর, মিজোরাম ও তুয়েনসাংয়ে একাধিক দেশাত্মবোধক ও জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করল আসাম রাইফেলস। শুক্রবার ও শনিবার মণিপুরের বিভিন্ন এলাকায় আয়োজিত কর্মসূচিতে সাধারণ মানুষ, শিক্ষার্থী ও যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ দেখা যায়। কর্মসূচিগুলির মাধ্যমে দেশপ্রেম, জাতীয় ঐক্য, নাগরিক দায়িত্ববোধ এবং…

Read More

ইরানের ওপর চাপ অব্যাহত রাখার ঘোষণা ভ্যান্সের

৯ আগস্ট : ইরান দীর্ঘমেয়াদি পরিবর্তনে রাজি না হলে দেশটির ওপর যুক্তরাষ্ট্রের চাপ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেছেন, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য প্রয়োজনীয় পরিবর্তন আনতে প্রস্তুত কি না, তা এখন ওয়াশিংটন যাচাই করছে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, ইরান যদি দীর্ঘমেয়াদি পরিবর্তনের পথে যেতে রাজি…

Read More

শিলচরে UNLF (P)-এর ক্যাডার গ্রেফতার, ট্রাকচালকদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ

বরাক তরঙ্গ, ৮ আগস্ট : শিলচরে মণিপুরের নিরাপত্তা বাহিনীর অভিযানে ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (প্রগ্রেসিভ) বা UNLF (P)-এর এক ক্যাডারকে গ্রেফতার করা হয়েছে। সূত্রে জানা গেছে, ৭ আগস্ট কাছাড় জেলার গোসাইপুর প্রথম খণ্ডের বাসিন্দা আকোইজাম শঙ্কর সিংহা (৪৭)-কে তাঁর শিলচরের বাসভবন থেকে গ্রেফতার করা হয়। তিনি ‘চেপ্টা’ এবং ‘ইউমশাংবা’ নামেও পরিচিত বলে জানা গেছে। নিরাপত্তা…

Read More