Category: বরাক
কাছাড়ে ‘হর ঘর তিরঙ্গা’ ও ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’ পালনে চূড়ান্ত প্রস্তুতি
বরাক তরঙ্গ, ৭ আগস্ট : দেশজুড়ে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযান এবং ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’ পালনের প্রস্তুতি জোরদার করেছে কাছাড় জেলা প্রশাসন। কর্মসূচিগুলি সুষ্ঠু ও মর্যাদাপূর্ণভাবে বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার জেলা প্রশাসনের উদ্যোগে একটি সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা আয়ুক্ত রাহুলকুমার গুপ্তার সভাপতিত্বে জেলা আয়ুক্ত কার্যালয়ের নতুন সম্মেলন কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলা প্রশাসন, পুলিশ,…
বরাকের রেল যোগাযোগে স্থায়ী সমাধানের দাবি, রেলমন্ত্রী সকাশে সুস্মিতা
বরাক তরঙ্গ, ৭ আগস্ট : লামডিং-বদরপুর পাহাড়ি রেলপথে বারবার ধস ও ট্রেন চলাচলে দীর্ঘমেয়াদি বিঘ্নের জেরে বরাক উপত্যকার জন্য স্থায়ী রেল সংযোগ নিশ্চিত করতে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে স্মারকলিপি পাঠানো হয়েছে। স্মারকলিপিতে চন্দ্রনাথপুর হয়ে প্রস্তাবিত লঙ্কা-শিলচর ব্রডগেজ রেলপথের কাজ দ্রুত শুরু করার দাবি জানানো হয়েছে। স্মারকলিপিতে বলা হয়েছে, উত্তর-পূর্ব সীমান্ত রেলের লামডিং-বদরপুর পাহাড়ি রেলপথ…
১৬ লক্ষ টাকার রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ, কাজ শেষের আগেই বসে যাচ্ছে সিসি ব্লক
শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ৭ আগস্ট : কাছাড় জেলার বড়খলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চান্দপুর এলাকায় গ্রামোন্নয়ন বিভাগের অধীনে প্রায় ১৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মীয়মাণ একটি সিসি রাস্তার কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নির্মাণকাজ এখনও চলমান থাকলেও ইতোমধ্যেই রাস্তার বিভিন্ন স্থানে সিসি ব্লক নিচের দিকে বসে গিয়ে গর্তের সৃষ্টি হতে শুরু করেছে। এছাড়াও একাধিক…
ক্রেতাদের স্বার্থে বাজারে আকস্মিক অভিযান মিলনের, ত্রুটিপূর্ণ তিনটি ওজন মাপার যন্ত্র বাজেয়াপ্ত
বরাক তরঙ্গ, ৭ আগস্ট : বাজারে ওজন পরিমাপে স্বচ্ছতা নিশ্চিত করা এবং ক্রেতাদের স্বার্থ রক্ষার লক্ষ্যে হাইলাকান্দির হার্টবার্টগঞ্জ পুরাতন বাজারে শুক্রবার আকস্মিক অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন হাইলাকান্দির বিধায়ক ড. মিলন দাস। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন হাইলাকান্দি পুরসভার পুরপতি মানব চক্রবর্তী এবং ওজন ও পরিমাপ বিভাগের আধিকারিকরা। জানা গেছে, কয়েকদিন আগে জ্যেষ্ঠ নাগরিকদের এক…
গাড়ি কেনাবেচার বিবাদে মধ্যস্থতাকারীকে ছুরিকাঘাত, আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিক্যালে
রাজীব মজুমদার, ধলাই।বরাক তরঙ্গ, ৭ আগস্ট : গাড়ি কেনাবেচা সংক্রান্ত বিরোধ মেটাতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হলেন এক মধ্যস্থতাকারী। শুক্রবার রাত প্রায় ৮টা নাগাদ কাছাড় জেলার ধলাই থানার অন্তর্গত ইসলামাবাদ গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। গুরুতর আহত ফারুক আহমেদ মজুমদারকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে শিলচর মেডিক্যাল কলেজ ও…
গুমড়া বাজারে সরকারি মার্কেট শেড দখলের চেষ্টার অভিযোগে তীব্র চাঞ্চল্য, তদন্তে বিডিও ও পুলিশ
শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ৭ আগস্ট : কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা কেন্দ্র এলাকার ঐতিহ্যবাহী গুমড়া বাজারে সরকারি মার্কেট শেড দখলের অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, বৃহস্পতিবার গভীর রাতে অজ্ঞাত পরিচয় কয়েকজন ব্যক্তি সরকারি জমিতে টিনের বেড়া তুলে দখলের চেষ্টা চালায়। সকালে বিষয়টি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন বাজারের ব্যবসায়ী ও…
বরাকে কৈবর্ত সমাজ কল্যাণ মঞ্চের নয়া কেন্দ্রীয় কমিটি, সভাপতি রমাকান্ত ও সম্পাদক রাজেশ
রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ৭ আগস্ট : বরাক উপত্যকায় কৈবর্ত সমাজের সাংগঠনিক ঐক্যকে আরও শক্তিশালী করতে গঠিত হলো কৈবর্ত সমাজ কল্যাণ মঞ্চের কেন্দ্রীয় কমিটি। দীর্ঘ আড়াই বছরের ধারাবাহিক সাংগঠনিক উদ্যোগ, মতবিনিময় ও প্রস্তুতির পর এই কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তে বসবাসকারী কৈবর্ত সমাজের বিশিষ্ট ব্যক্তি, পেশাজীবী ও সমাজকর্মীদের সঙ্গে ধারাবাহিক আলোচনার…
অসম পুলিশ প্রশাসনে বড় রদবদল, কাছাড়ের নয়া সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতিম দাস
রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ৭ আগস্ট : অসৃ পুলিশ প্রশাসনে বড়সড় রদবদলের অংশ হিসেবে আইপিএস কর্মকর্তা পার্থ প্রতিম দাসকে কাছাড় জেলার নতুন সিনিয়র পুলিশসুপার হিসেবে নিয়োগ করা হয়েছে। শুক্রবার স্বরাষ্ট্র (এ) বিভাগের জারি করা এক নির্দেশিকায় জানানো হয়, নগাঁও থেকে বদলি করে পার্থ প্রতিম দাসকে কাছাড়ের পুলিশ সুপার হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি এপিএস কর্মকর্তা…
জগন্নাথ সিং কলেজে ভারতীয় শিক্ষণ মণ্ডল দ্বারা ব্যাস পূজা আয়োজিত
বরাক তরঙ্গ, ৭ আগস্ট : ভারতীয় শিক্ষণ মন্ডল কাছাড় জেলা সমিতি দক্ষিণ আসাম প্রান্ত ও জগন্নাথ সিং কলেজ উধারবন্দ এর যৌথ উদ্যোগে শুক্রবার গুরু পূর্ণিমা উপলক্ষে ব্যাস পূজার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের পরিচালন সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক সোমনাথ দেব। স্বাগত ভাষণ রাখেন কলেজের অধ্যক্ষ সমরেন্দ্র সিংহ। প্রাস্তাবিক ভাষণ রাখেন কলেজের ইংরেজি বিভাগের…
অসম-মণিপুর সীমান্তে পণ্যবাহী লরির দীর্ঘ সারি, পচে নষ্ট হচ্ছে খাদ্যসামগ্রী
বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ৭ আগস্ট : মণিপুরের চলমান অশান্তির প্রভাব পড়েছে অসম-মণিপুর সীমান্তে। সীমান্তবর্তী জিরিঘাট এলাকায় শতাধিক পণ্যবাহী লরি দিনের পর দিন আটকে থাকায় বিপাকে পড়েছেন চালক-খালাসিরা। দীর্ঘ সময় ধরে যান চলাচল ব্যাহত হওয়ায় বহু খাদ্যসামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে। জানা গেছে, ফুলেরতল থেকে মণিপুরের জিরিবাম হয়ে ইম্ফলগামী পণ্যবাহী লরিগুলি সীমান্তে আটকে রয়েছে। চালকদের অভিযোগ,…
