Category: বরাক
উধারবন্দ সাংবাদিক মঞ্চে গুণীজন সম্মাননার উদ্যোগ, সাংবাদিক ঐক্যে জোর
বরাক তরঙ্গ, ৮ আগস্ট : সমাজে নীরবে ও নিরলসভাবে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলা, অথচ প্রচারের আলো থেকে অনেকটাই দূরে থাকা গুণীজনদের সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছে উধারবন্দ সাংবাদিক মঞ্চ। শনিবার উত্তরপাড়ায় অনুষ্ঠিত মঞ্চের বিশেষ সাধারণ সভায় এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। সভায় স্থানীয় সাংবাদিকতা, পেশাগত নানা চ্যালেঞ্জ এবং বর্তমান সময়ে সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।…
বেহাল NH-37-সহ জনস্বার্থের বিভিন্ন দাবিতে শিলচরে গণবিক্ষোভ
রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ৮ আগস্ট : বেহাল জাতীয় সড়ক NH-37-এর দ্রুত সংস্কার, উন্নত জলনিকাশি ব্যবস্থা এবং যানজট নিরসনসহ একাধিক জনস্বার্থের দাবিতে শিলচরে গণবিক্ষোভ অনুষ্ঠিত হল। ‘ইউনাইটেড সিটিজেন্স অফ শিলচর’-এর উদ্যোগে শনিবার রামনগর ISBT-এর সামনে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। শিলচরের নাগরিক সমস্যার দ্রুত সমাধান এবং উন্নত পরিকাঠামো গড়ে তোলার দাবিতে পথে নামেন বিভিন্ন…
প্রসূতিকে চড়, করিমগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে নালিশ
বরাক তরঙ্গ, ৮ আগস্ট : করিমগঞ্জ সরকারি হাসপাতালে এক মহিলা রোগীকে কর্তব্যরত চিকিৎসক চড় মেরেছেন—এমন অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। ঘটনার পর চিকিৎসক ডাঃ মুকিত তাপাদারের বিরুদ্ধে পুলিশসুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন রাতাবাড়ি থানার বাসিন্দা আব্দুল ওয়াহিদ (মামন)। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযোগপত্রে আব্দুল ওয়াহিদ জানিয়েছেন, গত…
যুবতীকে নিয়ে পালানোর সময় গ্রামবাসীর হাতে আটক ত্রিপুরার বিবাহিত যুবক কালাইনে
শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ৮ আগস্ট : কাছাড়ের কালাইন এলাকায় চাঞ্চল্য। স্ত্রী ও সন্তান থাকা সত্ত্বেও এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তাকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ত্রিপুরার এক যুবকের বিরুদ্ধে। পরে ওই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় গ্রামবাসীরা। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সূত্রপাত মোবাইল ফোনে…
২০২৫ সালের বন্যার ক্ষতিপূরণ থেকে বঞ্চিত ৭১ পরিবার! নিরপেক্ষ তদন্তের দাবি সীমান্তবর্তী রংপুরের বানভাসীদের
শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ৮ আগস্ট : এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। বন্যার জল নেমেছে, কিন্তু সেই দুর্যোগের ক্ষত আজও শুকায়নি। ২০২৫ সালের বন্যায় ক্ষতিগ্রস্থ ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কাছাড় জেলার কাটিগড়া রাজস্ব সার্কলের নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রংপুর এলাকার ৭১টি পরিবার আজও সরকারি ক্ষতিপূরণ থেকে বঞ্চিত বলে অভিযোগ উঠেছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকাজুড়ে তীব্র ক্ষোভ,…
লালাছড়ায় আধুনিক রূপ নিয়ে আত্মপ্রকাশ পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের
বরাক তরঙ্গ, ৮ আগস্ট : হাইলাকান্দি জেলার লালাছড়া অঞ্চলে অবস্থিত পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের শাখাটির আধুনিকীকরণের কাজ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। ১৯৯০ সাল থেকে চালু থাকা এই শাখাটি শুক্রবার এক নতুন ও আধুনিক রূপ নিয়ে গ্রাহকদের সামনে আত্মপ্রকাশ করে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলা পরিষদের সিইও লুথলিয়াং থাং। তিনি ব্যাঙ্কের পরিষেবাগুলোকে সাধারণ মানুষের আরও কাছাকাছি এবং…
ADR পরীক্ষার্থীদের জন্য ফের বিনামূল্যে কোচিঙের ব্যবস্থা মিলন দাসের
বরাক তরঙ্গ, ৭ আগস্ট : শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং চাকরিপ্রার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সহায়তার লক্ষ্যে একাধিক উদ্যোগের কথা ঘোষণা করলেন হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ড. মিলন দাস। শুক্রবার জেলার আবর্ত ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব ঘোষণা করেন। বিধায়কের নেতৃত্বে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে বিজেপির কর্মী, শিক্ষা বিভাগের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ, জেলার সাংবাদিক এবং…
সরকারি প্রকল্পে সুবিধা পাইয়ে দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ, কাটিগড়ায় চাঞ্চল্য
শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ৭ আগস্ট : কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা কেন্দ্র এলাকার নিজ ফুলবাড়ি গ্রামে সরকারি কল্যাণমূলক প্রকল্পে সুবিধা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে টুনু দাস নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, নিজেকে বিজেপির নেতা-কর্মী হিসেবে পরিচয় দিয়ে টুনু দাস প্রধানমন্ত্রী আবাস…
শ্রীভূমিতে আসন্ন স্বাধীনতা দিবস পালনে ‘হর ঘর তিরঙ্গা’ ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর উপলক্ষেও কার্যক্রম
জনসংযোগ, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৭ আগস্ট : শ্রীভূমি জেলায়ও আসন্ন স্বাধীনতা দিবস পালন উপলক্ষে হয় ঘর তিরঙ্গা কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ‘হর ঘর তিরঙ্গা ২০২৬’ অভিযান সফলভাবে বাস্তবায়নের জন্য একটি বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ বছরের অভিযানটি ‘বন্দে মাতরম’ সঙ্গীতের ১৫০ বছর পূর্তি এবং ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’ স্মরণের ভাবধারায় অনুষ্ঠিত…
মহাবীর পাবলিক স্কুলে ‘মুখ্যমন্ত্রীর নিযুত ময়না’ প্রকল্পের প্রপত্র বিতরণ
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ৭ আগস্ট : নারীশিক্ষার প্রসার, বাল্যবিবাহ রোধ এবং ছাত্রীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করার লক্ষ্যে অসম সরকারের ‘মুখ্যমন্ত্রীর নিযুত ময়না’ প্রকল্পের আওতায় পাথারকান্দি কেন্দ্রের লোয়াইরপোয়া ব্লকের শিবেরগুল মহাবীর পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক ছাত্রীর হাতে প্রকল্পের প্রপত্র তুলে দেওয়া হয়। ঐতিহ্যবাহী প্রদীপ…
