গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে ‘রবীন্দ্র স্মরণ’ অনুষ্ঠান

Spread the news

বরাক তরঙ্গ, ৮ আগস্ট : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস উপলক্ষে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হলো ‘রবীন্দ্র স্মরণ’ অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে কনফারেন্স হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষক-শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের কর্মীরা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর নিরঞ্জন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যায়তনিক নিবন্ধক ড. অভিজিৎ নাথ, অসমিয়া বিভাগের প্রধান প্রফেসর আসরফ হোসেন এবং বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. অনামিকা চক্রবর্তীসহ বিভিন্ন বিভাগের অধ্যাপক-অধ্যাপিকা, শিক্ষাকর্মী ও শিক্ষার্থীরা।

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন এবং শিক্ষার্থী বিশ্বেশ্বর দেবের উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. অনামিকা চক্রবর্তী।
অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর নিরঞ্জন রায় রবীন্দ্রনাথের শিক্ষাদর্শ এবং জাতীয় বিকাশের ভাবনার প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন। প্রফেসর আসরফ হোসেন কবিগুরুর বহুমুখী সাহিত্যসৃষ্টির বিভিন্ন দিক তুলে ধরেন। ড. অভিজিৎ নাথ রবীন্দ্রনাথের বিজ্ঞানভাবনা নিয়ে আলোচনা করার পাশাপাশি ‘শেষের কবিতা’ উপন্যাসের শেষ কবিতা পাঠ করে শোনান।

অনুষ্ঠানের পরবর্তী পর্বে রবীন্দ্রসংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তির মাধ্যমে কবিগুরুকে শ্রদ্ধা জানানো হয়। সংগীত ও অন্যান্য পরিবেশনায় অংশ নেন ড. মুনমুন ভট্টাচার্য, ড. সঞ্জীব ভট্টাচার্য, ড. পৌলমী চক্রবর্তী, শিক্ষার্থী বৈশালী কর ও শুভজিৎ সিংহ। রবীন্দ্রকবিতা আবৃত্তি করেন সমর্পিতা ভট্টাচার্য। রবীন্দ্রনৃত্য পরিবেশন করেন শিক্ষার্থী সৃজনী দেব, পুষ্পা পালসহ অন্যরা।

অনুষ্ঠানে ভূতত্ত্ব বিভাগের ড. অজন্তা শর্মা, গণিত বিভাগের জয়ী নাথ, প্রাণীবিদ্যা বিভাগের প্রধান ড. দেবীপ্রীতা দত্ত, বাণিজ্য বিভাগের ড. সঞ্জীব ভট্টাচার্য, ড. সর্বাণী দত্ত, ড. রঞ্জিত রায়, সংস্কৃত বিভাগের রেবা রায় ও ড. সন্ধানী নাথ, ড. কেশব লুইটেল, রাজনীতি বিভাগের প্রধান ড. স্বরূপা ভট্টাচার্য, ড. সুমিতা ভট্টাচার্য, ড. দীপান্বিতা দে পুরকায়স্থ, বায়োটেকনোলজি বিভাগের প্রধান ড. সাগরিকা মোহন্ত, ড. সৌমিত্র নাথ, গণজ্ঞাপন বিভাগের প্রধান ড. সন্দীপা দাস, অর্থনীতি বিভাগের ড. প্রদীপ্তা দেব, বাংলা বিভাগের ড. সুরজিৎ পাল, মণিপুরি বিভাগের ড. অঞ্জু দেবী, কে এইচ হেমাবতী সিংহ, এইচ আশানন্দিতা দেবী, পদার্থবিদ্যা বিভাগের প্রধান ড. ইন্দিরা দে, পরিসংখ্যান বিভাগের ড. শঙ্কর গোস্বামী ও ড. শ্রেষ্ঠা কর, রসায়নবিদ্যা বিভাগের ড. সুভাষ দেবনাথ, পার্সি বিভাগের ড. সাহারুল ইসলাম চৌধুরীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অধ্যাপক ড. প্রণয় ব্রহ্মচারীর ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক ড. উত্তম পালুয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *