Category: বরাক
নাজিরায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু কাটিগড়ার যুবকের
মান্তু নাথ, বড়খলা।বরাক তরঙ্গ, ১০ আগস্ট : শিবসাগর জেলার নাজিরা এলাকায় রেলে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হলো কাছাড়ের কাটিগড়ার এক যুবকের। মৃত যুবকের নাম তাজ উদ্দিন তালুকদার (৩৯)। বাড়ি কাটিগড়ার বাবুরবাজার এলাকায়। জানা গেছে, রবিবার রাতে নাজিরা এলাকায় রেললাইনে দুর্ঘটনার কবলে পড়েন তাজ উদ্দিন তালুকদার। এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। তবে কীভাবে…
শ্রীশ্রী সিদ্ধেশ্বর শিবমন্দিরে শ্রাবণের চতুর্থ সোমবারে রুদ্রাভিষেক ও শিবপূজা
বরাক তরঙ্গ, ১০ আগস্ট : শ্রাবণ মাসের চতুর্থ সোমবার উপলক্ষে শিলচরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী সিদ্ধেশ্বর শিবমন্দিরে বিশেষ শিবপূজা ও রুদ্রাভিষেকের আয়োজন করল আর্ট অফ লিভিং-এর শিলচর শাখা। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত মন্দির প্রাঙ্গণে সনাতনী ধর্মীয় রীতি ও আচার মেনে এই বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। স্বামী আত্মচৈতন্যজির নেতৃত্বে পুরী থেকে আগত পণ্ডিত সুশান্ত পাণ্ডা ও মৃত্যুঞ্জয়…
১২ দফা দাবিতে শিলচরে শ্রমিক-কৃষকদের আইন অমান্য আন্দোলন, বিক্ষোভে উত্তাল শহর
রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ১০ আগস্ট : সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে সোমবার শিলচরেও ১২ দফা দাবিতে আইন অমান্য আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি পালন করল সিটু, সারা ভারত কৃষক সভা এবং কৃষি শ্রমিক ইউনিয়ন। কর্মসূচিকে ঘিরে কাছাড় জেলার বিভিন্ন প্রান্ত থেকে সহস্রাধিক শ্রমিক ও কৃষক শিলচরের নরসিংটোলা ময়দানে জড়ো হন। এদিনের সমাবেশে বক্তব্য রাখেন সুভাষ…
মধুরবন্দে GNRF-এর উদ্যোগে রক্তদান ও স্বাস্থ্য শিবির, রক্ত দিলেন ৮০-রও বেশি মানুষ
বরাক তরঙ্গ, ১০ আগস্ট : গরীব নওয়াজ রিলিফ ফাউন্ডেশন (GNRF)-এর উদ্যোগে রবিবার মধুরবন্দ নতুন মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। এদিন ৮০ জনেরও বেশি মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন। রক্তদান শিবিরের পাশাপাশি আয়োজন করা হয় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ক্যান্সার সচেতনতা শিবিরের। স্বাস্থ্য শিবিরে চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধও প্রদান…
শিলচরে আরজে মডেলিং এজেন্সির মডেলিং প্রতিযোগিতা, নজর কাড়লেন বিভিন্ন বয়সের প্রতিভাবানরা
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১০ আগস্ট : আরজে মডেলিং এজেন্সির উদ্যোগে রবিবার সন্ধ্যায় শিলচরের গান্ধী ভবনে অনুষ্ঠিত হলো মডেলিং প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বরাক উপত্যকার বিভিন্ন বয়সের প্রতিভাবান মডেলরা অংশগ্রহণ করে নিজেদের দক্ষতা ও প্রতিভা তুলে ধরেন। অনুষ্ঠানের আয়োজন করেন আর.জে মডেলিং এজেন্সির পরিচালক ইফতিকার আলম। সহ-আয়োজকের দায়িত্বে ছিলেন মীনাক্ষী পাল এবং উপদেষ্টা হিসেবে ছিলেন বিভূতি মজুমদার।…
অসম ও মণিপুরে ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে নানা কর্মসূচি আসাম রাইফেলসের
বরাক তরঙ্গ, ১০ আগস্ট : ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে অসম ও মণিপুরে একাধিক দেশাত্মবোধক ও জনসংযোগমূলক কর্মসূচির আয়োজন করল আসাম রাইফেলস। এই কর্মসূচির মাধ্যমে জওয়ান, তাঁদের পরিবার, শিক্ষার্থী এবং স্থানীয় মানুষের মধ্যে দেশপ্রেম, জাতীয় ঐক্য ও দেশের প্রতি গর্ববোধ আরও সুদৃঢ় করার বার্তা দেওয়া হয়। এই উদ্যাপনের অংশ হিসেবে ‘বন্দে মাতরম’-এর ইতিহাস ও…
বর্ষায় নৌকাই ভরসা, শিলচরের অদূরে রাখালখালেরপারে বছরের পর বছর দুর্ভোগ
মান্তু নাথ, বড়খলা।বরাক তরঙ্গ, ১০ আগস্ট : শিলচর শহরের অদূরেই বছরের পর বছর ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন তারাপুর জিপির রাখালখালেরপারের অর্ধশতাধিক পরিবারের বাসিন্দারা। বর্ষা এলেই কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা এলাকা। রাস্তা দীর্ঘ সময় জলের তলায় থাকায় যাতায়াতের একমাত্র ভরসা হয়ে দাঁড়ায় নৌকা। স্থায়ী রাস্তা নির্মাণ ও রাস্তা উঁচু করার দাবিতে এবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব…
বরাকে হাইকোর্টের স্থায়ী বেঞ্চের দাবি জানিয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রীর কাছে আবেদন সুস্মিতার
বরাক তরঙ্গ, ১০ আগস্ট : বরাক উপত্যকার জেলাগুলির উপযুক্ত স্থানে গৌহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার দাবি ফের জোরালো হয়েছে। এই দাবিতে কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রকের প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের কাছে আবেদন জানালেন রাজ্যসভার সদস্য সুস্মিতা দেব। সোমবার মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এক আবেদনপত্র তুলে দেন। আবেদনে বলেন, বরাক উপত্যকায় হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার…
১৬ আগস্ট শিলচরে মালি সমাজের জেলা সম্মেলন, থাকছে বিভিন্ন মনোগ্রাহী কর্মসূচি
বরাক তরঙ্গ, ৯ আগস্ট : কাছাড় জেলা মালি সমাজের জেলা সম্মেলন আগামী ১৬ আগস্ট শিলচরের ‘আশীর্বাদ’ ভবনে অনুষ্ঠিত হবে। সম্মেলনকে ঘিরে বিভিন্ন মনোগ্রাহী কর্মসূচির আয়োজন করা হয়েছে। রবিবার শিলচর প্রেস ক্লাবে মালি সমাজের উদ্যোগে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানানো হয়। সাংবাদিক সম্মেলনে মালি সমাজের কর্মকর্তারা জানান, এবারের জেলা সম্মেলনে সমাজের আর্থ-সামাজিক উত্তরণের বিষয়টি…
রংপুর জিপি কার্যালয়ের টিনের ছাউনি খুলে নেওয়ার অভিযোগ, থানায় সভানেত্রীর এজাহার
বরাক তরঙ্গ, ৯ আগস্ট : গ্রাম পঞ্চায়েত কার্যালয়ও রেহাই পাচ্ছে না দখলদারদের হাত থেকে—এমনই অভিযোগ উঠেছে রংপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি রংপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের টিনের ছাউনি খুলে নেওয়ার পাশাপাশি কার্যালয়ের ক্ষতিসাধন করে সরকারি জমি জবরদখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন জিপি সভানেত্রী জরিনা বেগম লস্কর। এ ঘটনায় বৃহস্পতিবার রংপুর পুলিশ পেট্রোল পোস্টে…
