নাজিরায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু কাটিগড়ার যুবকের

Spread the news

মান্তু নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ১০ আগস্ট :
শিবসাগর জেলার নাজিরা এলাকায় রেলে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হলো কাছাড়ের কাটিগড়ার এক যুবকের। মৃত যুবকের নাম তাজ উদ্দিন তালুকদার (৩৯)। বাড়ি কাটিগড়ার বাবুরবাজার এলাকায়। জানা গেছে, রবিবার রাতে নাজিরা এলাকায় রেললাইনে দুর্ঘটনার কবলে পড়েন তাজ উদ্দিন তালুকদার। এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য জানা যায়নি।

আতাই তালুকদারের ছেলে তাজ উদ্দিন তালুকদার। তাঁর পরিবারে রয়েছেন বাবা, স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে। তাঁর আকস্মিক মৃত্যুর খবর এলাকায় পৌঁছতেই পরিবার-পরিজন ও আত্মীয়স্বজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, মৃতদেহ এখনও বাড়িতে পৌঁছায়নি। নাজিরা রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মরণোত্তর পরীক্ষা সম্পন্ন হওয়ার পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *