Category: বরাক
রূপম সাহাকে নিয়ে বৃক্ষরোপণ সমাজকর্মী বদর উদ্দিন বড়ভূইয়ার
বরাক তরঙ্গ, ১১ আগস্ট: ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’—এই বার্তাকে সামনে রেখে দীর্ঘদিন ধরে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের উদ্যোগ চালিয়ে যাচ্ছেন দক্ষিণ কৃষ্ণপুর জিপির বিশিষ্ট সমাজকর্মী বদর উদ্দিন বড়ভূইয়া। কয়েক বছর ধরে কাছাড় জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত গাছের চারা রোপণের পাশাপাশি সেগুলোর রক্ষণাবেক্ষণও করে আসছেন তিনি। এই ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার কাছাড় জেলা বিজেপি সভাপতি…
তিরঙ্গার র সাজছে কাছাড়, স্বাধীনতার উৎসবে জেলাজুড়ে একগুচ্ছ কর্মসূচি,
বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ১১ আগস্ট : স্বাধীনতা দিবসকে সামনে রেখে তিরঙ্গার রঙে সাজতে শুরু করেছে কাছাড়। দেশপ্রেম, জাতীয় ঐক্য এবং নাগরিক দায়িত্বের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানকে ঘিরে জেলাজুড়ে নেওয়া হয়েছে একগুচ্ছ কর্মসূচি। একই সঙ্গে ১৪ আগস্ট যথাযথ মর্যাদায় পালিত হবে ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’। স্কুলের পড়ুয়া থেকে শুরু…
আইএএফ নিয়োগ র্যালি ২০২৬: হাইলাকান্দির তরুণ-তরুণীদের জন্য ভারতীয় বিমানবাহিনীতে যোগদানের সুবর্ণ সুযোগ
জনসংযোগ, হাইলাকান্দি।বরাক তরঙ্গ, ১১ আগস্ট : হাইলাকান্দি জেলার চাকরিপ্রার্থী তরুণ-তরুণীদের জন্য এক দুর্দান্ত সুযোগ নিয়ে এসেছে ভারতীয় বিমানবাহিনী। ‘অগ্নিবীরবায়ু’ পদে ভর্তির জন্য এক উন্মুক্ত নিয়োগ র্যালির (Open Recruitment Rally) কথা ঘোষণা করা হয়েছে। নন-সায়েন্স (Non-Science) স্ট্রিমের জন্য আয়োজিত এই নিয়োগ প্রক্রিয়াটি হাইলাকান্দি জেলা সহ সমগ্র অসমের যোগ্য পুরুষ ও মহিলা প্রার্থীদের জন্য উন্মুক্ত। এই নিয়োগ…
নিলামবাজারে ‘বৃক্ষ বন্ধু’ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় বার্তা আমিনুর রশিদ চৌধুরীর
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১১ আগস্ট : পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ছাত্রছাত্রীদের মধ্যে বৃক্ষরোপণ ও প্রকৃতি সংরক্ষণ সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে নিলামবাজারের স্বামী বিরজানন্দ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ‘বৃক্ষ বন্ধু’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, আজকের…
শিলচর সঙ্গীত বিদ্যালয়ে পণ্ডিত ভাটখণ্ডের ১৬৬তম জন্মজয়ন্তী উদ্যাপন
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১১ আগস্ট : শিলচর সঙ্গীত বিদ্যালয়ের উদ্যোগে ভারতের হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম পথিকৃৎ পণ্ডিত বিষ্ণু নারায়ণ ভাটখণ্ডের ১৬৬তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন করা হয়। সোমবার সন্ধ্যায় বিদ্যালয়ের মুকুন্দদাস ও কালিকা প্রসাদ স্মৃতিমঞ্চে শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৬টায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত…
বরাকবঙ্গের জামিরা-ঘাড়মুড়া নয়া আঞ্চলিক সমিতি গঠন
বরাক তরঙ্গ, ১১ আগস্ট : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে আরও বিস্তৃত ও গতিশীল করার লক্ষ্যে হাইলাকান্দির জামিরা-ঘাড়মুড়া অঞ্চলে আত্মপ্রকাশ করল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের নয়া আঞ্চলিক সমিতি। শনিবার জামিরা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত এক সভায় ৪১ সদস্যের আঞ্চলিক সমিতি ও ১১ সদস্যের কার্যকরী কমিটি গঠিত হয়। সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন…
ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে হাইলাকান্দি পুরসভার কঠোর নির্দেশ
জনসংযোগ, হাইলাকান্দি।বরাক তরঙ্গ, ১১ আগস্ট : হাইলাকান্দি শহরের ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসায়িক সামগ্রী রাখার প্রবণতা বন্ধ করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে হাইলাকান্দি পুরসভা। পুরসভার পক্ষ থেকে শহরের সকল ব্যবসায়ী ও দোকানদারকে জানানো হয়েছে যে, দোকানের মালামাল, প্রদর্শনী সামগ্রী, সাইনবোর্ড, অস্থায়ী কাঠামোসহ কোনও সামগ্রী ফুটপাত, রাস্তা কিংবা পুরসভার সরকারি জমিতে রাখা যাবে না। এর…
শ্রীভূমিতেও শুরু ভর্তুকিযুক্ত মসুর ডাল ও চিনি বিতরণ
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১০ আগস্ট : খাদ্য নিরাপত্তা জোরদার এবং সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সাশ্রয়ী মূল্যে পৌঁছে দিতে শ্রীভূমি জেলাজুড়ে পুনরায় শুরু হলো ভর্তুকিযুক্ত মসুর ডাল ও চিনি বিতরণ কর্মসূচি। সোমবার জেলার পাথারকান্দি, রামকৃষ্ণনগর, উত্তর করিমগঞ্জ ও দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা এলাকার বিভিন্ন ন্যায্য মূল্যের দোকানে একযোগে এই কর্মসূচির সূচনা হয়। পাথারকান্দি বিধানসভা এলাকার বুবরিঘাট…
প্রতিশ্রুতি কথায় নয়, বাস্তবায়নে প্রমাণ, এরালিগুল কলেজের ছাত্রীদের পাশে বিধায়ক আমিনুর রশিদ
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১০ আগস্ট : প্রতিশ্রুতি শুধু দেওয়ার বিষয় নয়, তা বাস্তবে রূপ দেওয়াই একজন জনপ্রতিনিধির দায়িত্ব—এই বার্তাই যেন ফের তুলে ধরলেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী (শামীম)। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়, ইরালীগুলের হোস্টেলে বসবাসকারী ছাত্রীদের দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যার কথা বিবেচনা করে নিজের ব্যক্তিগত তহবিল থেকে একটি ইনভার্টার উপহার দিলেন তিনি।…
৫৪ বছরে গণ-সুর, শিলচরে জমকালো সাংস্কৃতিক সন্ধ্যায় প্রতিষ্ঠা দিবস উদযাপন
বরাক তরঙ্গ, ১০ আগস্ট : ঐতিহ্য ও সাংস্কৃতিক চর্চার ৫৪ বছর পূর্ণ করল শিলচরের স্বনামধন্য সাংস্কৃতিক সংগঠন ‘গণ-সুর’। রবিবার সন্ধ্যায় শহরের গোপীনাথ ব্যাংকুয়েট হলে সংগঠনের ৫৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন স্বাদের সাংস্কৃতিক পরিবেশনায় এদিন পুরো প্রেক্ষাগৃহ হয়ে ওঠে উৎসবমুখর। অনুষ্ঠানের সূচনায় গণ-সুরের সভাপতি অঞ্জন স্বামী ও সাধারণ সম্পাদক দেবাশিস…
