শ্রীশ্রী সিদ্ধেশ্বর শিবমন্দিরে শ্রাবণের চতুর্থ সোমবারে রুদ্রাভিষেক ও শিবপূজা

Spread the news

বরাক তরঙ্গ, ১০ আগস্ট : শ্রাবণ মাসের চতুর্থ সোমবার উপলক্ষে শিলচরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী সিদ্ধেশ্বর শিবমন্দিরে বিশেষ শিবপূজা ও রুদ্রাভিষেকের আয়োজন করল আর্ট অফ লিভিং-এর শিলচর শাখা। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত মন্দির প্রাঙ্গণে সনাতনী ধর্মীয় রীতি ও আচার মেনে এই বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। স্বামী আত্মচৈতন্যজির নেতৃত্বে পুরী থেকে আগত পণ্ডিত সুশান্ত পাণ্ডা ও মৃত্যুঞ্জয় পাণ্ডার পরিচালনায় রুদ্রাভিষেক ও শিবপূজা সম্পন্ন হয়। অনুষ্ঠানে মন্ত্রোচ্চারণ, ধ্যান ও বিশেষ ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন বহু ভক্ত। পূজা শেষে উপস্থিত সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানের সূচনায় আধ্যাত্মিক গুরু শ্রীশ্রী রবিশঙ্করজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এদিন স্বামী আত্মচৈতন্যজি বলেন, “গুরু শ্রীশ্রী রবিশঙ্করজি আন্তর্জাতিকভাবে খ্যাতনামা মানবতাবাদী, আধ্যাত্মিক গুরু ও শান্তির দূত। বিশ্বজুড়ে চাপমুক্ত ও অহিংস সমাজ গঠনের লক্ষ্যে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন। ১৯৮১ সালে আর্ট অফ লিভিং ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে যোগ, ধ্যান ও মানসিক প্রশান্তির মাধ্যমে কোটি কোটি মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছেন তিনি।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্ট অফ লিভিং বরাক উপত্যকার গ্রামীণ সমন্বয়কারী ও যোগাচার্য শ্যামলাল দাস। এছাড়াও উপস্থিত ছিলেন ডাঃ শুভেন্দুশেখর সেন, পুলক ভট্টাচার্য, প্রাক্তন অধ্যাপিকা ড. কঙ্কনা নাথ, যোগ প্রশিক্ষক নিলয় দাস, জীবন দাস, নন্দা শর্মা, মৈনাক দাস, অরুন্ধতী দেব রায়, মধুমিতা ব্যানার্জি, জীবন নাগ, সুস্মিতা কর ও জয় দে-সহ বিশিষ্ট ব্যক্তিরা।
রুদ্রাভিষেক চলাকালীন মন্দির প্রাঙ্গণে ভক্তদের মধ্যে বিশেষ উৎসাহ ও ভক্তির পরিবেশ তৈরি হয়। পণ্ডিতদের পরিচালনায় মন্ত্রপাঠ ও ধ্যানের মধ্য দিয়ে শিবের আরাধনা করেন পুণ্যার্থীরা। অনুষ্ঠান শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি এই ধরনের আয়োজন স্থানীয় মানুষের মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক সম্প্রীতি এবং ঐতিহ্যবাহী ধর্মীয় চেতনা আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *