Category: বরাক
শ্রীভূমিতে যুব আপদা মিত্রদের সপ্তাহব্যাপী প্রশিক্ষণ শুরু
বরাক তরঙ্গ, ১৮ আগস্ট : কাছাড় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এবং অসম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগিতায় শ্রীভূমি জেলার কলেজ পড়ুয়াদের নিয়ে যুব আপদা মিত্রদের সপ্তাহব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মসূচির সূচনা হল মঙ্গলবার। সোনাই শহরের সদ্ভাবনা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ চলাকালীন আপদা মিত্র স্বেচ্ছাসেবকদের বিভিন্ন ধরনের…
শিলচর-মণিপুর সড়কে ট্রাকচালকদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ, তদন্তের দাবি
বরাক তরঙ্গ, ১৮ আগস্ট : মণিপুরের অশান্ত পরিস্থিতির কারণে গত প্রায় এক মাস ধরে শিলচর-মণিপুর জাতীয় সড়কে আটকে রয়েছে হাজার হাজার পণ্যবাহী ট্রাক। দীর্ঘদিন ধরে আটকে থাকায় চরম সমস্যার মধ্যে রয়েছেন ট্রাকচালকরা। এ অবস্থায় এক চালকের মৃত্যু হলে মণিপুর সরকার কড়া নিরাপত্তার মধ্যে বেশ কয়েকটি ট্রাক নিয়ে যায়। আর এমন সুযোগে কিছু অসাধু নিরাপত্তা কর্মী…
তারাপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ১৮ আগস্ট : শিলচরের তারাপুর রেলওয়ে এলাকায় ট্রেনের চাকায় কাটা পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম প্রীতম নাথ। তিনি তারাপুরের বর্মনপাড়া এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন বলে জানা গেছে। মঙ্গলবার সকালে জীবিকার তাগিদে বাড়ি থেকে কাজে বেরিয়েছিলেন প্রীতম। এর কিছুক্ষণ পরই তারাপুর রেলওয়ে প্রসেসিং এলাকার রেললাইনে ট্রেনের নিচে পড়ে…
শিলচরের তিন গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পে গতি আনতে মন্ত্রী কৌশিক রায়ের কড়া নির্দেশ
বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ১৮ আগস্ট : শিলচর শহরের যানজট কমানো এবং শহর ও শহরতলির যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে তিনটি গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন অসম সরকারের মন্ত্রী কৌশিক রায়। মঙ্গলবার কাছাড়ের জেলা আয়ুক্তের কার্যালয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে প্রকল্পগুলির অগ্রগতি খতিয়ে দেখেন তিনি। এলিভেটেড করিডর, মেডিক্যাল কলেজ রোড…
দিগরখালে লরির গোপন কক্ষ থেকে ৫০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১
বরাক তরঙ্গ, ১৮ আগস্ট : মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল গুমড়া পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে সোমবার দিগরখাল পুরনো এমভিআই গেট সংলগ্ন ৬ নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে একটি লরি থেকে বিপুল পরিমাণ সন্দেহযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। কাছাড়ের এসএসপি পার্থপ্রতিম দাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে AS-01GC-7852 নম্বরের লরিতে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় লরিটির একটি…
রবিবার উধারবন্দে ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ অনুষ্ঠান
বরাক তরঙ্গ, ১৮ আগস্ট : প্রথিতযশা চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ উপলক্ষে বরাক এন্টারটেইনমেন্ট সোসাইটির উদ্যোগে বর্ষব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ২৩ আগস্ট, রবিবার উধারবন্দে অনুষ্ঠিত হবে পঞ্চম অনুষ্ঠান। অনুষ্ঠানে থাকবে স্মরণ, শ্রদ্ধার্ঘ্য ও আলোচনা সভা। আলোচনার বিষয় ‘অনন্য ঋত্বিক’। পাশাপাশি ঋত্বিক ঘটকের কালজয়ী চলচ্চিত্র ‘মেঘে ঢাকা তারা’ প্রদর্শন করা হবে। অনুষ্ঠানটি…
শ্রীভূমি জেলায় ব্যতিক্রম গ্রুপের ভূপেন সঙ্গীত প্রতিযোগিতা
বরাক তরঙ্গ, ১৭ আগস্ট : ভূপেন হাজরিকার জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে ব্যতিক্রম গ্রুপের উদ্যোগে দক্ষিণ অসমভিত্তিক ভূপেন সঙ্গীত প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। শ্রীভূমি জেলার চারটি বিধানসভা কেন্দ্রে পৃথকভাবে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কোনও ধরনের শুল্ক বা প্রবেশমূল্য দিতে হবে না। প্রথম পর্বে আগামী ২৩ আগস্ট দক্ষিণ করিমগঞ্জ বিধানসভায় সকাল ১০টায় নিলামবাজারের সরস্বতী বিদ্যানিকেতনে…
বড়খলায় সক্রিয় মহিলা পদে নিয়োগে দুর্নীতির অভিযোগ, সিইও-র দ্বারস্থ
বরাক তরঙ্গ, ১৭ আগস্ট : বড়খলা উন্নয়ন ব্লকের অধীনে সক্রিয় মহিলা বা কমিউনিটি রিসোর্স পার্সন (সিআরপি) পদে নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে কাছাড় জেলা পরিষদের প্রধান নির্বাহী আধিকারিকের (সিইও) কাছে স্মারকলিপি প্রদান করলেন সংশ্লিষ্ট মহিলা সদস্যরা। সোমবার শিলচরে মহিলা প্রতিনিধিদের একটি দল জেলা পরিষদের সিইওর কাছে স্মারকলিপি দিয়ে বিষয়টি তদন্তের দাবি জানায়। অভিযোগকারীদের দাবি, বড়খলা উন্নয়ন…
সামাজিক মাধ্যমে আল্লামা সারিমুল হককে নিয়ে কটূক্তি, থানায় আবেদন
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৭ আগস্ট : সামাজিক যোগাযোগমাধ্যমে বিশিষ্ট ইসলামিক পণ্ডিত হযরত আল্লামা মাওলানা সারিমুল হককে উদ্দেশ্য করে কথিত অশালীন, আপত্তিকর ও মানহানিকর মন্তব্যের অভিযোগকে কেন্দ্র করে শ্রীভূমিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের তদন্ত করে সত্যতা যাচাই এবং দোষ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে শ্রীভূমি সদর থানায় লিখিত আবেদন দাখিল করা হয়েছে।জানা…
সেল্ফ এনুমারেশনে অসমে দ্বিতীয় শ্রীভূমি, এবার বাড়ি বাড়ি তথ্য যাচাই
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৭ আগস্ট : জনগণনা-২০২৭কে সামনে রেখে সোমবার থেকে শ্রীভূমি জেলাজুড়ে শুরু হয়েছে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ ও যাচাইয়ের কাজ। সেল্ফ এনুমারেশনে গোটা অসমের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে শ্রীভূমি জেলা। ইতিমধ্যে জেলার ১ লক্ষ ৪১ হাজার ৪৪০টি পরিবার অনলাইনে স্ব-গণনা প্রক্রিয়া সম্পন্ন করেছে। প্রথম পর্যায়ের গৃহতালিকা প্রস্তুত ও গৃহগণনার অংশ…
