খানাপাড়া থেকে জালুকবাড়ি পর্যন্ত লাগানো হবে আজার গাছ: মুখ্যমন্ত্রী

বরাক তরঙ্গ, ১৫ জুলাই : রাজধানী গুয়াহাটিকে আরও আকর্ষণীয় ও নান্দনিক করে গড়ে তুলতে একাধিক বিশেষ উদ্যোগ নিয়েছে অসম সরকার। এর অংশ হিসেবে খানাপাড়া থেকে জালুকবাড়ি পর্যন্ত সড়কের দু’ধারে আজার গাছ রোপণ করা হবে। বুধবার বিধানসভার বাজেট অধিবেশনে এ কথা জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।গুয়াহাটি মহানগরের সৌন্দর্যবর্ধন এবং কৃত্রিম জলাবদ্ধতা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী…

Read More

বন্য হাতির উপদ্রব আটকাতে পাতা বিদ্যুতের তারের স্পর্শে করুণ মৃত্যু দুই শিশুর

বরাক তরঙ্গ, ১৫ জুলাই : গোলাঘাট জেলার নুমলিগড়ের মাধবপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই হৃদয়বিদারক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত দুই শিশুর নাম দিবিকা ওরাং এবং হিমাংশু খেরিয়া। স্থানীয় সূত্রে জানা গেছে, বন্য হাতির উপদ্রব থেকে রক্ষা পেতে একটি এলাকায় অবৈধভাবে বিদ্যুতের তার সংযোগ করা হয়েছিল। দুর্ভাগ্যবশত সেই…

Read More

সদন থেকে বহিষ্কার অখিল

বরাক তরঙ্গ, ১৫ জুলাই : সদন থেকে বহিষ্কার! মুখ্যমন্ত্রীর ভাষণের সময় বারবার বাধা দেওয়ার অভিযোগে এক দিনের জন্য বিধানসভা থেকে বহিষ্কৃত হলেন বিধায়ক অখিল গগৈ। অসম বিধানসভার চলতি অধিবেশনে বুধবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্য পেশ করার সময় বিধায়ক অখিল গগৈ বারবার আপত্তি জানিয়ে বক্তব্যে বাধা সৃষ্টি করেন বলে অভিযোগ ওঠে। এর জেরে…

Read More

নদীতে স্নান করতে গিয়ে দুই ছাত্রের মৃত্যু

বরাক তরঙ্গ, ১৫ জুলাই : শিবসাগর জেলায় এক মর্মান্তিক দুর্ঘটনায় নদীতে স্নান করতে গিয়ে প্রাণ হারিয়েছেন দুই ছাত্র। নামদাং নদীতে স্নান করতে নেমে তারা নিখোঁজ হয়ে পড়েন। পরে দীর্ঘ তল্লাশির পর নদী থেকে উদ্ধার করা হয় অয়ন অর্জুন বরাহ এবং অনুরাগ বরুয়ার নিথর দেহ। জানা গেছে, মৃত অনুরাগ বরুয়া যোরহাটের জগন্নাথ বরুয়া (জেবি) কলেজের স্নাতক…

Read More

ডবকায় উধারবন্দের যুবতী তথা গৃহবধূর ওপর অ্যাসিড হামলা, দেবর গ্রেফতার

বরাক তরঙ্গ, ১৪ জুলাই : ডবকায় উধারবন্দের যুবতী তথা গৃহবধূকে নির্যাতনের পর তাঁকে অ্যাসিড নিক্ষেপ করে গুরুতর জখম করা হয়। অ্যাসিড নিক্ষেপে মৌসুমী দে নামে গৃহবধূর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এ ঘটনায় মৌসুমীর দেবর নিরূপম দে-কে পুলিশ গ্রেফতার করেছ। অভিযোগ অনুযায়ী, স্বামী বিশ্বজিৎ দে কর্মসূত্রে শিলচরে অবস্থান করছিলেন। সেই সুযোগে দেবর নিরূপম দে,…

Read More

খোঁড়া জলভর্তি গর্তে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

বরাক তরঙ্গ, ১৪ জুলাই : হোজাই জেলার ডবকার মদারতলি গ্রামে মঙ্গলবার এক মর্মান্তিক দুর্ঘটনায় গভীর জলভর্তি গর্তে ডুবে দুই কন্যাশিশু ও এক পুত্রশিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত তিন শিশুর নাম সন্ধ্যা বড়ো, গোবিন্দ রাউতিয়া এবং পিরিতি বড়ো। স্থানীয় সূত্রে জানা যায়, এস্কেকাভেটর মেশিন দিয়ে মাটি কাটার ফলে তৈরি…

Read More

রাজ্যের একাধিক বিধানসভা কেন্দ্রে শীঘ্রই গড়ে উঠবে নতুন রাজস্ব চক্র ও সার্কল অফিস

বরাক তরঙ্গ, ১৪ জুলাই : রাজ্যের একাধিক বিধানসভা কেন্দ্রে খুব শীঘ্রই নতুন রাজস্ব চক্র (Revenue Circle) এবং সার্কল অফিস স্থাপন করা হবে। চলতি সপ্তাহের মধ্যেই এই প্রক্রিয়ার প্রথম পর্যায় সম্পন্ন হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মঙ্গলবার চলতি বাজেট অধিবেশনে বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেন। এ প্রসঙ্গে তিনি বিধানসভার বিশেষ…

Read More

পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার দুই যুবকের মৃতদেহ

বরাক তরঙ্গ, ১৪ জুলাই : অসমের তেজপুরের নিজ হলেশ্বর এলাকায় মঙ্গলবার এক মর্মান্তিক ঘটনায় পুকুরে ভাসমান অবস্থায় দুই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের পরিচয় পলক গগৈ এবং তপন দাস বলে জানা গেছে। তাঁদের দু’জনেরই বাড়ি তেজপুরের বরুয়া চুবুরি এলাকায়। স্থানীয় সূত্রে খবর, পুকুরে দুটি মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ…

Read More

ব্রহ্মপুত্রের চরে উদ্ধার নিখোঁজ অবসরপ্রাপ্ত অধ্যাপকের মৃতদেহ

বরাক তরঙ্গ, ১৪ জুলাই : ব্রহ্মপুত্র নদীর চরে উদ্ধার করা হয়েছে নিখোঁজ অবসরপ্রাপ্ত অধ্যাপক যোগেন্দ্র কুমার দাসের মৃতদেহ। তিনি দক্ষিণ কামরূপ মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ছিলেন। জানা গেছে, ১০ জুলাই থেকে তিনি নিখোঁজ ছিলেন। দীর্ঘ কয়েকদিন ধরে খোঁজাখুঁজির পর সোমবার যোগীঘোপা এলাকার ব্রহ্মপুত্রের একটি চর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে শোকের ছায়া…

Read More

বিধানসভায় হাইলাকান্দির জলসঙ্কট নিয়ে সরব বিধায়ক মিলন দাস

বরাক তরঙ্গ, ১৪ জুলাই : অসম বিধানসভায় হাইলাকান্দি শহরের দীর্ঘদিনের পানীয়জলের সংকটের বিষয়টি জোরালোভাবে উত্থাপন করেন হাইলাকান্দির বিধায়ক ড. মিলন দাস। তিনি বলেন, শহরের বহু এলাকায় নিয়মিত বিশুদ্ধ পানীয়জল না পাওয়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধানে সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি। বিধায়ক ড. দাস বিধানসভায় হাইলাকান্দি ও…

Read More