বিহু সন্মিলনীর ‘বিহু সম্রাজ্ঞী’ মুকুট সঙ্গীতা রাভার মাথায়

বরাক তরঙ্গ, ১৮ এপ্রিল : ঐতিহ্যবাহী লতাশিল খেলপথার-এ অনুষ্ঠিত গুয়াহাটি বিহু সন্মিলনীর বহুল প্রতীক্ষিত ‘বিহু সম্রাজ্ঞী’ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়েছে। এবারের প্রতিযোগিতায় বিজয়ী হিসেবে নির্বাচিত হয়েছেন সঙ্গীতা রাভা। তাঁর মাথায় উঠেছে ২০২৬ সালের গুয়াহাটি বিহু সন্মিলনীর ‘বিহু সম্রাজ্ঞী’ মুকুট। এই প্রতিযোগিতায় সেরা ঢুলিয়া হিসেবে সম্মান অর্জন করেন প্রতিযোগী কৃষ্ণাশ্রী বুঢ়াগোঁহাইয়ের দলের ঢুলিয়া লাচিত গগৈ।…

Read More

ডাম্পারের ধাক্কায় ছাত্রের মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় দুই সহপাঠী

বরাক তরঙ্গ, ১৭ এপ্রিল : কম্পিউটার ক্লাস শেষ করে আর বাড়ি ফেরা হল না এক ছাত্রের। দ্রুতগতির একটি ডাম্পারের ধাক্কায় প্রাণ হারিয়েছে রোনিত নায়ক নামে এক ছাত্র। দুর্ঘটনাটি ঘটেছে দুলিয়াজানের রজাআলি এলাকায়। দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছে আরও দুই ছাত্র। তিনজন ছাত্র কম্পিউটার ক্লাস শেষে বাড়ি ফিরছিল। সেসময়স দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, রজাআলি চা…

Read More

চিরাং-কোকরাঝাড়ে ইন্টারনেট বন্ধ, রুণীখাটার সংঘর্ষ ঘিরে উত্তেজনা

বরাক তরঙ্গ, ১৭ এপ্রিল : চিরাং ও কোকরাঝাড় জেলায় সাময়িকভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে প্রশাসন। চিরাং জেলার রুণীখাটায় সাম্প্রতিক হিংসাত্মক ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। শতাধিক ক্ষুব্ধ আদিবাসী নারী-পুরুষের একটি বড় দল আচমকা হামলা চালিয়ে ফরেস্ট অফিসে ব্যাপক ভাঙচুর চালায়। একই সঙ্গে চত্বরে দাঁড়িয়ে…

Read More

প্রাক্তন শিক্ষামন্ত্রী যতীন মালি প্রয়াত

বরাক তরঙ্গ, ১৭ এপ্রিল : অসমের প্রাক্তন শিক্ষামন্ত্রী যতীন মালি আর নেই।  শুক্রবার স্ট্রোকে আক্রান্ত হয়ে গুয়াহাটির ডাউনটাউন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৬৯ বছর। অসমের রাজনীতিতে একজন প্রবীণ ও প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন মালি। অসম গণ পরিষদ সরকারের আমলে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি একাধিকবার পলাশবাড়ি বিধানসভা…

Read More

রুণীখাতা ফরেস্ট রেঞ্জ অফিসে তীব্র উত্তেজনা, পুড়ল যানবাহন, গুলি, লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস

বরাক তরঙ্গ, ১৭ এপ্রিল : চিরাং জেলার রুণীখাতা ফরেস্ট রেঞ্জ অফিস চত্বরে উত্তেজনা চরমে পৌঁছেছে। স্থানীয় বাসিন্দারা অফিস ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়েন। শতাধিক ক্ষুব্ধ আদিবাসী নারী-পুরুষের একটি বড় দল আচমকা হামলা চালিয়ে অফিসে ব্যাপক ভাঙচুর চালায়। একই সঙ্গে চত্বরে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। শুক্রবার সকাল থেকেই ভারত-ভূটান সীমান্ত সংলগ্ন এই…

Read More

চিরাঙে বন দখল ঘিরে উত্তপ্ত পরিস্থিতি, রুণীখাতা রেঞ্জ অফিস ঘেরাও

বরাক তরঙ্গ, ১৭ এপ্রিল : অসমের চিরাং জেলার ভারত-ভুটান সীমান্তবর্তী রুণীখাতা ফরেস্ট রেঞ্জ অফিস এলাকায় বনভূমি দখল ইস্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। সংরক্ষিত বনাঞ্চলের জমি দখলের অভিযোগে আটক করা ব্যক্তিদের মুক্তির দাবিতে স্থানীয় বাসিন্দারা রেঞ্জ অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান। উত্তেজিত জনতা বনরক্ষীদের গাড়িতে হামলা চালায় এবং পাথর ছুড়ে গাড়ির ক্ষতি করে। উল্লেখযোগ্যভাবে,…

Read More

মেথামফেটামিনসহ মাদক উদ্ধার, মিজোরামে গ্রেফতার শ্রীভূমি দুই যুবক

বরাক তরঙ্গ, ১৬ এপ্রিল : মিজোরামের এক্সাইজ ও নারকোটিক্স দফতর বড়সড় সাফল্য অর্জন করেছে। বুধবার সকাল প্রায় ১১টা ৪০ মিনিট নাগাদ ফকল্যান্ড পার্ক সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০.০২১ কেজি মেথামফেটামিন (প্রায় ১ লক্ষ ট্যাবলেট) উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে অসমের শ্রীভূমির দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হল শ্রীভূমি জেলার ধলছড়া…

Read More

গুয়াহাটি পুলিশ কমিশনারের বিরুদ্ধে সম্ভাব্য পদক্ষেপের ইঙ্গিত হিমন্ত বিশ্ব শর্মার

বরাক তরঙ্গ, ১৬ এপ্রিল : মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গুয়াহাটি পুলিশের কমিশনারের বিরুদ্ধে ভবিষ্যতে পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি জানিয়েছেন, তাঁর সরকার পুনরায় ক্ষমতায় ফিরলে ওই পুলিশ আধিকারিককে পরিণতির মুখোমুখি হতে হতে পারে। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, আগামী ৫ মে পুলিশ কমিশনার “তাঁর নিশানায় থাকবেন”। কংগ্রেস নেতা পবন খেরার বিরুদ্ধে…

Read More

মার্ঘেরিটা চা বাগানে ভূমি পট্টা নিয়ে উত্তেজনা, দুই পক্ষের সংঘাতে চাঞ্চল্য

বরাক তরঙ্গ, ১৫ এপ্রিল : তিনসুকিয়া জেলার মার্ঘেরিটা চা বাগানে বুধবার সরকারি ভূমি পট্টা কেন্দ্র করে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। চা জনজাতি সম্প্রদায়কে ভূমি পট্টা প্রদান নিয়ে সরকারের সাম্প্রতিক উদ্যোগের মধ্যেই জমির মালিকানা ঘিরে এই বিরোধের সূত্রপাত ঘটে। ঘটনার বিবরণ অনুযায়ী, ৮৩ নম্বর মার্ঘেরিটা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ওই এলাকায় সরকারি প্রকল্পের অধীনে এক শ্রমিককে…

Read More

যৌন কামনার শিকার হয়ে চরমপন্থা কিশোরীর, গ্রেফতার বাবা

বরাক তরঙ্গ, ১৫ এপ্রিল : বাবার হাতে যৌন কামনার শিকার হয়ে চরমপন্থা বেছে নেয় কিশোরী। ঘটনাটি ঘটেছে রঙ্গিয়ায়। বাবার বিরুদ্ধে গুরুতর নির্যাতনের অভিযোগের জেরে আত্মহত্যা করেছে ১৩ বছরের এক কিশোরী। পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চলা এই নির্যাতনের বিষয়টি সে তার মাকে জানিয়েছিল। কিন্তু চরম মানসিক চাপে বুধবার নিজের জীবন শেষ করে দেয় ওই…

Read More