১১ হাজার ভোল্টের বিদ্যুৎবাহী তারে স্পৃষ্ট হয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু

Spread the news

বরাক তরঙ্গ, ১৪ আগস্ট : নগাঁও জেলার কচুয়ায় ১১ হাজার ভোল্টের বিদ্যুৎবাহী তারে স্পৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে ১৪ বছর বয়সি এক কিশোরের। ঘটনায় আরও দুই কিশোর আহত হয়েছে। তাঁদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার কচুয়ার মাধবপাড়ায় নির্ভানা পেট্রল পাম্পের সামনে। জানা যায়, ১১ হাজার ভোল্টের বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে আসার পর ওই কিশোর বিদ্যুৎস্পৃষ্ট হয়। প্রচণ্ড বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার শরীর ঝলসে যায় এবং সেখানেই তার মৃত্যু ঘটে।

ঘটনার সময় আরও দুই কিশোর বিদ্যুতের সংস্পর্শে এসে আহত হয়। স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। আহতদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহত কিশোরেরও চিকিৎসা চলছে বলে জানা গেছে।

এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে মাধৱপাড়া এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় এলাকায়। বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে কীভাবে কিশোররা এল এবং ঘটনাটির সঠিক পরিস্থিতি কী ছিল, তা নিয়ে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগও দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *