মিজোরামে চিহ্নিত ১২৯টি মাদক পাচারের হটস্পট, অভিযান জোরদার রাজ্য সরকারের

Spread the news

বরাক তরঙ্গ, ১৬ নভেম্বর : মাদক পাচার ও মাদকদ্রব্যের অবৈধ কারবার রুখতে রাজ্যজুড়ে তৎপরতা বাড়িয়েছে মিজোরাম সরকার। ইতিমধ্যে গোটা রাজ্যে ১২৯টি মাদক পাচারের হটস্পট চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন সরকারি আধিকারিকরা।
আধিকারিকদের দেওয়া তথ্য অনুযায়ী, চিহ্নিত হটস্পটগুলির মধ্যে ৮৩টি শনাক্ত করেছে মিজোরাম পুলিশ এবং বাকি ৪৬টি চিহ্নিত করেছে আবগারি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দফতর।

গত ১৬ নভেম্বর আইজলে রাজ্যস্তরীয় অ্যান্টি-নারকোটিক্স টাস্ক ফোর্সের (ANTF) এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পূর্ববর্তী সভায় গৃহীত সিদ্ধান্তগুলির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনা করা হয়। মাদক পাচারকারীরা ক্রমাগত তাদের কৌশল ও পাচারের রুট পরিবর্তন করায় আরও সতর্কতা এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়িয়ে অভিযান চালানোর ওপর গুরুত্ব আরোপ করা হয়।

এদিকে, মাদক পাচার ও সংশ্লিষ্ট অপরাধের তদন্ত আরও কার্যকর করতে মিজোরাম পুলিশ, আবগারি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দফতর এবং একটি কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের নিয়ে যৌথ জিজ্ঞাসাবাদকারী দল গঠন করা হয়েছে। রাজ্য ও জেলা—উভয় স্তরেই এই দলগুলি কাজ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *