সংকট মোকাবিলা ও অসামান্য পরিষেবায় পুলিশ পদক ঘোষণা

Spread the news

বরাক তরঙ্গ, ১৪ আগস্ট : সংকটময় পরিস্থিতিতে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে একাধিক পুলিশকর্মীকে পুরস্কৃত করেছে অসম সরকার। পাশাপাশি অসামান্য পরিষেবার জন্য মোট ৩৬ জন পুলিশকর্মীকে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর পুলিশ পদক। অসম সরকারের হোম (এ) দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে পুরস্কারপ্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে।

সংকট মোকাবিলায় পুরস্কারপ্রাপক
সংকট মোকাবিলার ক্ষেত্রে পুরস্কারপ্রাপকদের তালিকায় রয়েছেন এপিআরও-র চরাইদেও জোনাল হেডকোয়ার্টারের ইন্সপেক্টর (টি) হরিমান পাঙ্গিং, এপিআরও শিবসাগরের এসআই (কমিউনিকেশন) মানস প্রতিম গগৈ, এএসআই (ডব্লিউও/ডব্লিউটি) রিপুল আহমদ, এএসআই (ডব্লিউও/ডব্লিউটি) মানস প্রতিম বরা, এইচসি (ডব্লিউও/ডব্লিউটি) সঞ্জয় মিলি, সিএন (ডব্লিউও/ডব্লিউটি) অঙ্কুর সোণোৱাল, এফএম ১১৪৫ অনুজ বরা, এফএম ৮৬২ মনুজ চৌধুরী, এফএম আশিফ আহমেদ, ইআর ২৮৬ জ্ঞানদীপ নেওগ, এফএম ১৭২ কুমার রেগন এবং ইআর ১২৭ ডেভিসন চুতিয়া।

এই বিভাগে আরও পুরস্কৃত হয়েছেন এলএফএম ভদ্রেশ্বর তেরন, রেসপন্স টিম কমান্ডার হেমকান্ত বরা, ইআর/৪০৪ কৌস্তভমণি পাটর, ইআর/৪১৪ আফং রংহাং, ইআর রাজীব ভরালি, ইআর সুরেন উরাং, ইউবিসি ১১০ মানস হাতীবরুয়া এবং কোকরাঝাড় জেলা জেলের ওয়ার্ডার করুণা কান্ত বর্মন।
অসামান্য পরিষেবায় মুখ্যমন্ত্রীর পুলিশ পদক

অসামান্য পরিষেবার জন্য মোট ৩৬ জন পুলিশকর্মীকে মুখ্যমন্ত্রীর পুলিশ পদক দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন অসম পুলিশের আইনশৃঙ্খলা শাখার আইজিপি অখিলেশ কুমার সিং, আইপিএস; গুয়াহাটির সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি-করাপশন-আর) পাবিন্দ্র কুমার নাথ, এপিএস; ১২তম অসম পুলিশ ব্যাটালিয়ন, জামুগুড়িহাটের কমান্ড্যান্ট দেবাশিস শর্মা, এপিএস; শ্রীভূমির সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ লীনা দোলে, এপিএস; ৯ম অসম পুলিশ ব্যাটালিয়ন, বরহামপুরের কমান্ড্যান্ট প্যাট্রিক রংহাং, এপিএস; বাকসার এসএসপি উজ্জ্বল প্রতিম বৰুৱা, এপিএস; ২য় অসম পুলিশ ব্যাটালিয়ন, মাকুমের কমান্ড্যান্ট রুবুল গগৈ, এপিএস; বিটিসি, দেরগাঁওয়ের কমান্ড্যান্ট গৌরব কুমার আগরওয়াল, এপিএস; এসবি (জেড), অসমের এসএসপি রাজেন্দ্র ওঝা, এপিএস এবং গুয়াহাটি পুলিশ কমিশনারেটের অতিরিক্ত ডেপুটি কমিশনার অব পুলিশ (সেন্ট্রাল) ভিকু এল. আচুমি, আইপিএস।

এছাড়াও পুরস্কারপ্রাপকদের মধ্যে রয়েছেন তেওকের কো-ডিস্ট্রিক্ট সুপারিনটেনডেন্ট অব পুলিশ নীলুৎপল দেকা, এপিএস; এলএনকে/৩৯২ মোটেন হাকমোসা; এলএনকে/১৮৯ লালনগাকা দারনেই; এলএনকে/৯০৮ উৎপল দৌলাগুপু; পারমিতা সরকার, এপিএস; মানস প্রতিম চৌধুরী, এপিএস; বিনন্দা বসুমাতারি, এপিএস; ইন্সপেক্টর (ইউবি) রূপম হাজরিকা; ইন্সপেক্টর (ইউবি) দেবজিৎ চৌধুরী; এসআই (ইউবি) প্রিয়াঙ্কা বুরাগোহাঁই এবং এসআই (ইউবি) রোশন থাপা।

তালিকায় রয়েছেন এলএনকে/৬১১ রন্তু লিম্বু, এলএনকে/১২৪ বিজয় নাথ গগৈ, ইউবিসি-৪২ বিদ্যুৎ মোরান, ইউবিসি-১৫৭ উৎপল মোরান, এসআই (ইউবি) অনুপ জ্যোতি পাতিরি, এসআই (ইউবি) সঞ্জীব কুমার চৌধুরী, হ্যাভিলদার (এবি) মুইজুর রহমান, এলএনকে (ইউবি)/১৩৩ বুলান গোহাঁই, এলএনকে (এবি)/৭২৬ অপূর্ব রংহাং, এলএনকে (এবি)/১৮১ কৈল্যান বৈশ্য, এলএনকে/২০০ কমল বড়ো, এলএনকে/২১১ হেমন্ত কছারি, এলএনকে পার্থ দেওরি, এলএনকে (ইউবি) জিতেন চন্দ্র নাথ এবং এলএনকে (এবি) ভৃগু নন্দন বরা।
সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দায়িত্ব পালনে নিষ্ঠা, দক্ষতা এবং সংকটময় পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *