মান্দাকাটা ব্যাটালিয়ন শিবিরে চাঞ্চল্যকর ঘটনা, বন্ধ কক্ষে আত্মঘাতী মহিলা জওয়ান

বরাক তরঙ্গ, ২২ এপ্রিল : মান্দাকাটা ব্যাটালিয়ন শিবিরে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। বন্ধ কক্ষের ভেতরে আত্মহত্যা করলেন জওয়ান অপর্ণা পণ্ডিত। বোকাজানের বাসিন্দা এই যুবতী অসম পুলিশের বীরাঙ্গনা বাহিনীতে কর্মরত ছিলেন। অসংখ্য স্বপ্ন নিয়ে পুলিশে যোগদান করা এই তরুণীর নিথর দেহ মঙ্গলবার নিজ গৃহে, বোকাজানে পৌঁছায়। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাদিন ব্যারাকে মোট পাঁচজন জওয়ান…

Read More

বাথরুম থেকে উদ্ধার দম্পতির নিথর দেহ, মিলল কীটনাশকের বোতল

বরাক তরঙ্গ, ২২ এপ্রিল : বাথরুমের ভেতর থেকে উদ্ধার দম্পতির নিথর দেহ। একজন অবসরপ্রাপ্ত শিক্ষক ও তাঁর স্ত্রীর এই চরম পদক্ষেপে গোটা এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি কলাইগাঁওয়ের বেলতলীতে ঘটেছে। জানা গেছে, অবসরপ্রাপ্ত শিক্ষক নরেন্দ্র শইকিয়া এবং তাঁর স্ত্রী দময়ন্তী শইকিয়াকে সকাল থেকে তাঁদের দুই ছেলে বারবার ফোন করছিলেন। কিন্তু কোনওভাবেই বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ…

Read More

গুয়াহাটিতে কৃত্রিম বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪

বরাক তরঙ্গ, ২১ এপ্রিল : কৃত্রিম বন্যার জেরে শহরে এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মালিগাঁও, সাউকুচি ও জ্যোতিকুচিতে মৃতদেহ উদ্ধারের পর এবার পামহী লাচিতগড় এলাকা থেকেও আরও একটি দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে গড়চুক থানার পুলিশসহ ডেপুটি পুলিশ কমিশনার (DCP)। এ দিন সকালে সাউকুচির এরপর জ্যোতিকুচির ‘মরা ভরলু’ এলাকায় এক ব্যক্তির মৃতদেহ…

Read More

বিহু মঞ্চে অগ্নিসংযোগ, চাঞ্চল্যকর ঘটনা ঘিরে তীব্র প্রতিক্রিয়া

বরাক তরঙ্গ, ২১ এপ্রিল : বর্তমানে রাজ্যজুড়ে রঙালি বিহুর আনন্দ-উল্লাস বিরাজ করছে। সাত বিহুর আনুষ্ঠানিক পর্ব শেষ হলেও বিভিন্ন বিহু মঞ্চে এখনও উৎসবের আবহ বজায় রয়েছে। নানা বিহু সমিতি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উৎসব উদযাপন করে চলেছে।এরই মধ্যে ধুবড়িতে ঘটে গেল এক নিন্দনীয় ঘটনা। বৃহত্তর বালাজান রঙালি বিহু উদযাপন সমিতির উদ্যোগে ২১ ও ২২ এপ্রিল দু’দিনব্যাপী…

Read More

গুয়াহাটির বন্যার মাঝেই আরও দু’টি মৃতদেহ উদ্ধার

বরাক তরঙ্গ, ২১ এপ্রিল : গুয়াহাটিতে চলমান বন্যা পরিস্থিতির মধ্যেই আরও দু’টি মৃতদেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সকালে সাউকুচির পর এবার জ্যোতিকুচির ‘মরা ভরলু’ এলাকায় এক ব্যক্তির মৃতদেহ ভেসে উঠতে দেখা যায়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বন্যার জলে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। অন্যদিকে, সাউকুচির বশিষ্ঠ নদীতেও একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জানা গেছে,…

Read More

বিহু অনুষ্ঠানে হৃদয়বিদারক ঘটনা, ডাল ভেঙে পড়ে মৃত্যু যুবকের

বরাক তরঙ্গ, ২১ এপ্রিল : বিহু উৎসব চলাকালীন এক হৃদয়বিদারক ঘটনা ঘটল। অনুষ্ঠানের সময় একটি গাছের ডাল ভেঙে পড়ে মৃত্যু ঘটল যুবকের। ঘটনাটি ঘটেছে ছয়গাঁওয়ের পাছগুমী এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বিহু উপলক্ষে এলাকায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠানে বহু মানুষ উপস্থিত ছিলেন। উৎসব চলাকালীন আচমকাই নিকটবর্তী একটি গাছের মোটা ডাল ভেঙে…

Read More

বাইক দুর্ঘটনায় মৃত্যু দুই যুবকের, আহত ১

বরাক তরঙ্গ, ২১ এপ্রিল : ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো দুই যুবক। আহত হয়েছেন আরও একজন। ভয়াবহ দুর্ঘটনাটি সংঘটিত হয় সোমবার রাতে কামরূপ জেলার বংশর এলাকায়। এই মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ধ্রুবজ্যোতি হাজরিকা ও নয়ন কলিতা নামে দুই যুবকের মৃত্যু হয়। আহত যুবককে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই…

Read More

গুয়াহাটিতে রেকর্ড বৃষ্টি, একাধিক জেলায় ইয়েলো অ্যালার্ট

বরাক তরঙ্গ, ২০ এপ্রিল : রবিবার গুয়াহাটিতে ভারী বৃষ্টিপাতে নতুন রেকর্ড গড়েছে। গত ২৪ ঘণ্টায় শহরে মোট ১১৭.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা ১৯৫১ সালের পর এপ্রিল মাসের এক দিনে সর্বোচ্চ বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ।এই পরিস্থিতির মধ্যেই বরঝারে অবস্থিত আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র আরও একটি আগাম সতর্কতা জারি করেছে। মঙ্গলবারের জন্য দক্ষিণ শালমারা মানকাচর,…

Read More

গুয়াহাটিতে ইভিএম সুরক্ষিত, জানালো জেলার নির্বাচন দফতর

বরাক তরঙ্গ, ২০ এপ্রিল : গুয়াহাটি মহানগরীতে কৃত্রিম বন্যা পরিস্থিতি নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। রবিবার গভীর রাতে হঠাৎ নেমে আসা প্রবল বর্ষণে মুহূর্তের মধ্যে জলমগ্ন হয়ে পড়ে শহরের বিস্তীর্ণ এলাকা। ফলে স্বাভাবিক জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয় এবং নাগরিকদের চরম ভোগান্তির শিকার হতে হয়। এই কৃত্রিম বন্যা পরিস্থিতিকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।…

Read More

ছেলেধরা সন্দেহে হত্যাকাণ্ডের চূড়ান্ত রায়, ২০ জন দোষী সাব্যস্ত

বরাক তরঙ্গ, ২০ এপ্রিল : দীর্ঘ ৮ বছর পর অবশেষে অভি-নীল হত্যাকাণ্ড মামলার চূড়ান্ত রায় ঘোষণা করল নগাঁও জেলা ও সেশন আদালত। আদালত ২০ জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে এবং ২৫ জনকে নির্দোষ ঘোষণা করেছে। যদিও আজ শাস্তির রায় ঘোষণা করা হয়নি, আদালত জানিয়েছে আগামী ২৪ এপ্রিল দোষীদের সাজা ঘোষণা করা হবে। উল্লেখ্য, ২০১৮ সালের…

Read More