হাইলাকান্দির কিশেরী ধর্ষণ-হত্যাকাণ্ডে দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি সঞ্চাল ফাউন্ডেশনের
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১০ আগস্ট : হাইলাকান্দিতে ১৫ বছর বয়সি এক নাবালিকার কথিত গণধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছে নারী অধিকার ও সামাজিক কল্যাণে কাজ করা স্বেচ্ছাসেবী সংস্থা সঞ্চাল ফাউন্ডেশন। ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্তের পাশাপাশি ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা, আইনি সহায়তা ও পুনর্বাসনের দাবিতে সংস্থার পক্ষ…
