বরাক তরঙ্গ, ২৮ মে : ধর্মনগরে চাঞ্চল্যকর ঘটনা। স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে প্রাণে মারার চেষ্টার অভিযোগ উঠল স্বামী জয়দেব বর্মনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ধর্মনগর থানা এলাকার দেওয়ান পারার ৩ নম্বর ওয়ার্ডে।
ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগরে এক চাঞ্চল্যকর ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করার অভিযোগ উঠেছে স্বামী জয়দেব বর্মনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ধর্মনগর থানার অন্তর্গত দেওয়ানপাড়া ৩ নম্বর ওয়ার্ড এলাকায় বুধবার রাতে।

অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে পুলিশ অভিযুক্ত জয়দেব বর্মনকে আটক করেছে। গুরুতর জখম অবস্থায় গৃহবধূ শিল্পী বর্মনকে উদ্ধার করে দমদম বাহিনীর কর্মীরা ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে বলে জানা গেছে। ঘটনার পর গোটা এলাকায় তীব্র উত্তেজনা ও চাঞ্চল্যের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পারিবারিক অশান্তির জেরে এই হামলার ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।



