বরাক তরঙ্গ, ৩১ মে : নলবাড়ি জেলার গঙ্গাপুর এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়েছে। রাজপথ থেকে রক্তাক্ত অবস্থায় এক ভাই ও এক বোনকে উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মাধুর্য বর্মন (২০) নামে এক যুবকের।
গুরুতর আহত অবস্থায় উদ্ধার হওয়া যুবতীকে সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।
জানা গেছে, উদ্ধার হওয়া দু’জনের শরীরের একাধিক স্থানে আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে এটি হত্যাকাণ্ডের ঘটনা হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছে পুলিশ। তবে ঘটনার প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার জেরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



