উদয়পুরে গুলিকাণ্ড: ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতারের দাবি তিপ্রা মথার
বরাক তরঙ্গ, ২৯ সেপ্টেম্বর : ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে দলের কর্মীদের উপর গুলিচালনার ঘটনায় জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়ে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তিপ্রা মথা। মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনের কার্যালয়ে সচিব অনুরাগ সেনের সঙ্গে সাক্ষাৎ করে দলের প্রতিনিধিরা এ বিষয়ে ডেপুটেশন দেন। প্রতিনিধি দলে ছিলেন টিটিএএডিসির সিইএম রুনিয়েল দেববর্মা, বিধায়ক…
