অসমে তথাকথিত ‘এনকাউন্টার’ মৃত্যুর ঘটনায় উদ্বেগ, গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে চলার দাবি এসইউসিআই-র

বরাক তরঙ্গ, ২ জুন : সম্প্রতি অসমের বিভিন্ন স্থানে সংঘটিত একাধিক তথাকথিত ‘এনকাউন্টার’-এ মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এসইউসিআই (কমিউনিস্ট)। দলের অসম রাজ্য সম্পাদক চন্দ্রলেখা দাস এক বিবৃতিতে এই ঘটনাগুলিকে অত্যন্ত উদ্বেগজনক ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলে অভিহিত করেছেন। বিবৃতিতে তিনি বলেন, রাজ্যে কোনও অপরাধমূলক বা আইনশৃঙ্খলা সংক্রান্ত ঘটনা ঘটলে তার যথাযথ…

Read More

ইউসিসি নিয়ে তীব্র প্রতিক্রিয়া এসইউসিআই-র

বরাক তরঙ্গ, ২৯ মে : অসম বিধানসভায় গত ২৭ মে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড) গৃহীত হওয়াকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এসইউসিআই (কমিউনিস্ট) দল। দলের অসম রাজ্য কমিটির সম্পাদক চন্দ্রলেখা দাস এক প্রেস বিবৃতিতে বলেন, অভিন্ন দেওয়ানি বিধি প্রবর্তন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, যা নাগরিকদের সম্মতি ও সর্বসম্মতির ভিত্তিতে গড়ে ওঠা উচিত। কিন্তু বর্তমান…

Read More

ক্যাপিটাল পয়েন্ট-মেডিক্যাল কলেজ সড়ক নির্মাণে দুর্নীতির তদন্তের দাবি

বরাক তরঙ্গ, ২৯ মে : শিলচর শহরের বিভিন্ন সড়কের বেহাল অবস্থা, কৃত্রিম বন্যা পরিস্থিতির স্থায়ী সমাধান এবং ক্যাপিটাল পয়েন্ট-মেডিক্যাল কলেজ সড়ক নির্মাণে দুর্নীতির অভিযোগের তদন্তের দাবিতে শুক্রবার কাছাড় জেলা আয়ুক্তের কাছে স্মারকপত্র প্রদান করল এসইউসিআই (কমিউনিস্ট) দল।দলের পক্ষ থেকে জেলা কমিটির অন্যতম সদস্য শ্যামদেও কুর্মী, সুব্রতচন্দ্র নাথ, অধ্যাপক অজয় রায়, নকুলরঞ্জন পাল এবং স্বাগতা ভট্টাচার্য…

Read More

শ্রীভূমি শহরের কৃত্রিম বন্যা, বেহাল রাস্তা ও ড্রেনেজ সমস্যার স্থায়ী সমাধানের দাবি এসইউসিআই-র

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৬ মে : শ্রীভূমি শহরের কৃত্রিম বন্যা, বেহাল রাস্তা ও ড্রেনেজ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ফের সরব হলো এসইউসিআই (কমিউনিস্ট) দল। মঙ্গলবার দলের ‘করিমগঞ্জ’ জেলা সম্পাদক তথা রাজ্য কমিটির অন্যতম সদস্য অরুণাংশু ভট্টাচার্যের নেতৃত্বে এক প্রতিনিধি দল এনএইচআইডিসিএল কার্যালয়ে গিয়ে জেনারেল ম্যানেজার বিশ্বজিৎ দত্তের হাতে স্মারকপত্র তুলে দেয়। দলীয় সূত্রে জানানো…

Read More

ইউসিসি : জোরপূর্বক চাপিয়ে দেওয়া গণতান্ত্রিক পদ্ধতির পরিপন্থী বললেন এসইউসি রাজ্য সম্পাদক চন্দ্রলেখা

বরাক তরঙ্গ, ২১ মে : অসমে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড) প্রবর্তনের লক্ষ্যে সরকার চলতি বিধানসভা অধিবেশনে একটি বিল উত্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে। এই প্রেক্ষাপটে এসইউসিআই (কমিউনিস্ট) দলের অসম রাজ্য সম্পাদক চন্দ্রলেখা দাস এক প্রেস বার্তায় সরকারের এই উদ্যোগের বিরোধিতা করে সতর্কতামূলক মন্তব্য করেন। তিনি বলেন, অভিন্ন দেওয়ানি বিধির মতো একটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ…

Read More

উন্নত রাস্তা ও বৈজ্ঞানিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের দাবিতে মিছিল এসইউসিআই-র

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৬ মে : শ্রীভূমি শহরে কৃত্রিম বন্যা প্রতিরোধে উন্নত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা এবং বেহাল রাস্তাঘাটের দ্রুত পুনর্নির্মাণের দাবিতে শুক্রবার বিক্ষোভ কর্মসূচি পালন করল এসইউসিআই (কমিউনিস্ট) দলের করিমগঞ্জ জেলা কমিটি। জেলা সদরে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন। শনিবার নেতাজি মূর্তির পাদদেশ থেকে একটি বিক্ষোভ মিছিল বের…

Read More

অল্প বৃষ্টিতেই শিলচর সহ কাছাড়ের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন: জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ এসইউসিআই-র

বরাক তরঙ্গ, ১৫ মে : শিলচর পুর এলাকা সহ কাছাড় জেলার বিভিন্ন স্থানে সামান্য বৃষ্টিতেই যেভাবে কৃত্রিম বন্যা ও জলমগ্নতার সৃষ্টি হচ্ছে, তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এসইউসিআই (সি)-এর কাছাড় জেলা কমিটি। সামান্য বর্ষণে সাধারণ মানুষের ঘরবাড়ি, দোকানপাট এবং রাস্তাঘাট জলের নিচে তলিয়ে যাওয়ায় নাগরিক জীবন সম্পূর্ণ দুর্বিষহ হয়ে উঠেছে। এই চরম জনদুর্ভোগের বিরুদ্ধে তীব্র…

Read More

বাণিজ্যিক গ্যাসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে এসইউসিআই (সি)-র প্রতিবাদ

বরাক তরঙ্গ, ২ মে : বাণিজ্যিক রন্ধন গ্যাসের সিলিন্ডারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে এসইউসিআই (কমিউনিস্ট) দল। দলের সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ এক প্রেস বিবৃতিতে অভিযোগ করেন, চারটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পরপরই কেন্দ্র সরকার এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। তিনি জানান, একটি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২,০৭৮.৫০ টাকা থেকে…

Read More

আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন এসইউসিআইর

বরাক তরঙ্গ, ১ মে : আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এসইউসিআই (সি) কাছাড় জেলা কমিটির উদ্যোগে দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপিত হয়েছে। শুক্রবার সকালে উকিলপট্টির জেলা কার্যালয়ের সামনে রক্তপতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন দলের জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী। পতাকা উত্তোলনের পর উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকরা আন্তর্জাতিক শ্রমিক সংহতির স্লোগানে পরিবেশ মুখরিত করে তোলেন।। পরবর্তীতে জেলা…

Read More

শ্রীভূমিতে এসইউসিআই-র উদ্যোগে মে দিবস পালন, শ্রমিক আন্দোলন জোরদারের আহ্বান

বরাক তরঙ্গ, ১ মে : আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে করিমগঞ্জে এসইউসিআই (কমিউনিস্ট) দলের জেলা কমিটির উদ্যোগে শুক্রবার সকাল ৯টায় দলীয় কার্যালয়ের সামনে রক্ত পতাকা উত্তোলনের মাধ্যমে মে দিবস পালন করা হয়। পতাকা উত্তোলন করেন দলের জেলা সম্পাদক অরুণাংশু ভট্টাচার্য।এদিন পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে কর্মী-সমর্থকদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পরিবেশ—“মে দিবস জিন্দাবাদ”, “দুনিয়ার শ্রমিক এক…

Read More