তেল ট্যাঙ্কারে মার্কিন হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যু, এসইউসিআইর তীব্র নিন্দা

Spread the news

১৩ জুন : ওমান উপসাগরে একটি তেলবাহী ট্যাঙ্কারের ওপর মার্কিন সামরিক বাহিনীর বোমাবর্ষণে তিন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে এসইউসিআই (কমিউনিস্ট)। দলের সাধারণ সম্পাদক প্রভাশ ঘোষ শুক্রবার এক প্রেস বিবৃতিতে এই ঘটনার কঠোর সমালোচনা করেন। বিবৃতিতে তিনি বলেন, বেসামরিক নৌ-চলাচলের ওপর মার্কিন সামরিক বাহিনীর এই প্রাণঘাতী ও ধ্বংসাত্মক হামলা আন্তর্জাতিক সমুদ্র আইন লঙ্ঘনের আরেকটি দৃষ্টান্ত। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক আইন ও নীতিমালা উপেক্ষা করে সামরিক শক্তির প্রয়োগ করে চলেছে বলে তিনি অভিযোগ করেন। ঘোষ এই ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে অভিহিত করে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে পেন্টাগনের পরিচালিত বৈরী সামরিক তৎপরতা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান তিনি।

এছাড়া নিহত নাবিকদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিও জানায় এসইউসিআই (কমিউনিস্ট)। দলের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *