মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ ও এসআইআর প্রক্রিয়া বন্ধের দাবি এসইউসিআই-র

২৪ সেপ্টেম্বর : গণতান্ত্রিক নীতি ও নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অবিলম্বে অপসারণ এবং দেশজুড়ে সম্পূর্ণ এসআইআর (Special Intensive Revision) প্রক্রিয়া বন্ধের দাবি জানাল এসইউসিআই (কমিউনিস্ট)।দলের সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ এক প্রেস বিবৃতিতে বলেন, ২৩ সেপ্টেম্বর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এ এসআইআর সংক্রান্ত প্রকাশিত প্রতিবেদনে নির্বাচন কমিশনের সততা ও নিরপেক্ষতা নিয়ে সাধারণ মানুষ,…

Read More

প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, বিজেপির বিরুদ্ধে হুমকির অভিযোগ এসইউসিআইর

বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : শিলচর পুর কর্পোরেশন নির্বাচনের ৯ নম্বর ওয়ার্ডে এসইউসিআই (কমিউনিস্ট) দলের মনোনীত প্রার্থী আপন লাল দাসের মনোনয়ন প্রত্যাহারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের পর দলের কাছাড় জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী এক প্রেস বিবৃতিতে বিজেপির বিরুদ্ধে চাপ সৃষ্টি ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন। তবে অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা…

Read More

বন্যাদুর্গত শিবসাগর ও যোরহাটে এসইউসিআই-র উদ্যোগে চিকিৎসা শিবির

বরাক তরঙ্গ, ১২ আগস্ট : বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে শিবসাগর ও যোরহাটে চিকিৎসা শিবিরের আয়োজন করল এসইউসিআই (সি)-র অসম রাজ্য কমিটি। বুধবার শিবসাগর শহরের সংলগ্ন হাতিখোঁক গ্রামের হাতিখোঁক স্পোর্টস অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এই চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে মেডিক্যাল সার্ভিস সেন্টারের চিকিৎসক ডাঃ শাহরিয়ার আলম ও ডাঃ বিক্রম মণ্ডল বন্যাদুর্গতদের চিকিৎসা পরিষেবা প্রদান করেন। রোগীদের বিনামূল্যে…

Read More

শিলচরে এস ইউ সি আই (সি)-র কাছাড় জেলা কমিটির কর্মিসভা

বরাক তরঙ্গ, ১০ আগস্ট : শিলচরের পেনশনার্স ভবনে সোমবার এসইউসিআই (সি)-র কাছাড় জেলা কমিটির উদ্যোগে একটি কর্মিসভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন দলের পলিটব্যুরো সদস্য অমিতাভ চ্যাটার্জি। কর্মিসভায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অমিতাভ চ্যাটার্জী। একই সঙ্গে ভারতের সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার মূল কারণ হিসেবে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার কথা তুলে…

Read More

বন্যা পরিস্থিতি : বিশেষ আর্থিক প্যাকেজ ও লঙ্গরখানা চালুর দাবি এসইউসিআই-র

বরাক তরঙ্গ, ২ আগস্ট : উজান অসমের বন্যা পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারের কাছে বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণার দাবি জানিয়েছে এসইউসিআই (কমিউনিস্ট)-এর অসম রাজ্য কমিটি। পাশাপাশি বন্যাদুর্গত মানুষের জন্য অবিলম্বে লঙ্গরখানা চালু এবং বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণের ব্যবস্থারও দাবি জানানো হয়েছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ১ আগস্ট শিবসাগর জেলার নাজিরা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সান্তক গ্রামে বন্যাদুর্গত…

Read More

শিবদাস ঘোষের ৫০তম স্মরণ দিবস উপলক্ষে শ্রীভূমিতে এসইউসিআই-র জনসভা

বরাক তরঙ্গ, ৩১ জুলাই : সর্বহারার নেতা ও এসইউসিআই (কমিউনিস্ট) দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিবদাস ঘোষের ৫০তম স্মরণ দিবস উপলক্ষে শুক্রবার করিমগঞ্জ শহরের বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবনে এক জনসভার আয়োজন করে এসইউসিআই (কমিউনিস্ট) দলের করিমগঞ্জ জেলা কমিটি। দুপুর ১২টায় দলের সদস্য, সমর্থক, শুভানুধ্যায়ী এবং সাধারণ নাগরিকদের উপস্থিতিতে সভার সূচনা হয়। অনুষ্ঠানের শুরুতে শিবদাস ঘোষের প্রতিকৃতিতে…

Read More

অসমের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ এসইউসিআই-র, একাধিক দাবি

বরাক তরঙ্গ, ২৪ জুলাই : নাগাল্যান্ডে মেঘভাঙা বৃষ্টির জেরে সৃষ্ট অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এসইউসিআই (কমিউনিস্ট)। দলের আসাম রাজ্য কমিটির সম্পাদক চন্দ্রলেখা দাস এক বিবৃতিতে অভিযোগ করেন, বন্যাকবলিত মানুষের জন্য ত্রাণ, নিরাপদ আশ্রয়, পর্যাপ্ত খাদ্য এবং বিশুদ্ধ পানীয় জল সরবরাহে রাজ্য সরকার ব্যর্থ হয়েছে। তিনি অবিলম্বে বন্যাকবলিত এলাকাগুলিতে উদ্ধারকাজে সেনাবাহিনী…

Read More

শিলচরের বেহাল রাস্তাঘাট সংস্কার ও কৃত্রিম বন্যার স্থায়ী সমাধানের দাবিতে এসইউসিআই-র বিক্ষোভ

বরাক তরঙ্গ, ৩ জুলাই : শহরের বেহাল রাস্তাঘাট দ্রুত সংস্কার এবং কৃত্রিম বন্যা সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে শিলচরে বিক্ষোভ কর্মসূচি পালন করল এসইউসিআই (কমিউনিস্ট)-এর শিলচর আঞ্চলিক কমিটি। শুক্রবার শহরের ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে আয়োজিত এই বিক্ষোভে দলের কর্মী-সমর্থকরা বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে ছিল— যুদ্ধকালীন তৎপরতায় শহরের সব ভাঙাচোরা রাস্তা…

Read More

অনুপ্রবেশকারী ‘পুশ ব্যাক’ নীতির তীব্র সমালোচনা এসইউসিআই-র

১৭ জুন : কেন্দ্রের বিজেপি সরকারের অনুপ্রবেশকারীদের ‘পুশ ব্যাক’ নীতির তীব্র সমালোচনা করেছে এসইউসিআই (কমিউনিস্ট)। মঙ্গলবার এক বিবৃতিতে দলের সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ অভিযোগ করেন, সীমান্তে যেভাবে কথিত অনুপ্রবেশকারীদের বাংলাদেশে পাঠানো হচ্ছে, তা আন্তর্জাতিক আইন ও মানবাধিকার নীতির পরিপন্থী। বিবৃতিতে তিনি বলেন, কোনও বিদেশি নাগরিক বেআইনিভাবে ভারতে বসবাস করলে আইনসম্মত প্রক্রিয়ার মাধ্যমে তাঁদের চিহ্নিত করা…

Read More

তেল ট্যাঙ্কারে মার্কিন হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যু, এসইউসিআইর তীব্র নিন্দা

১৩ জুন : ওমান উপসাগরে একটি তেলবাহী ট্যাঙ্কারের ওপর মার্কিন সামরিক বাহিনীর বোমাবর্ষণে তিন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে এসইউসিআই (কমিউনিস্ট)। দলের সাধারণ সম্পাদক প্রভাশ ঘোষ শুক্রবার এক প্রেস বিবৃতিতে এই ঘটনার কঠোর সমালোচনা করেন। বিবৃতিতে তিনি বলেন, বেসামরিক নৌ-চলাচলের ওপর মার্কিন সামরিক বাহিনীর এই প্রাণঘাতী ও ধ্বংসাত্মক হামলা আন্তর্জাতিক সমুদ্র আইন লঙ্ঘনের…

Read More