অসমের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ এসইউসিআই-র, একাধিক দাবি

Spread the news

বরাক তরঙ্গ, ২৪ জুলাই : নাগাল্যান্ডে মেঘভাঙা বৃষ্টির জেরে সৃষ্ট অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এসইউসিআই (কমিউনিস্ট)। দলের আসাম রাজ্য কমিটির সম্পাদক চন্দ্রলেখা দাস এক বিবৃতিতে অভিযোগ করেন, বন্যাকবলিত মানুষের জন্য ত্রাণ, নিরাপদ আশ্রয়, পর্যাপ্ত খাদ্য এবং বিশুদ্ধ পানীয় জল সরবরাহে রাজ্য সরকার ব্যর্থ হয়েছে।

তিনি অবিলম্বে বন্যাকবলিত এলাকাগুলিতে উদ্ধারকাজে সেনাবাহিনী মোতায়েন, পর্যাপ্ত সংখ্যক ত্রাণ শিবির স্থাপন, ক্ষতিগ্রস্তদের জন্য পর্যাপ্ত খাদ্য ও পানীয় জলের ব্যবস্থা এবং বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহের দাবি জানান। পাশাপাশি, বন্যায় প্রাণ হারানো ব্যক্তিদের পরিবারের সদস্যদের এবং অন্যান্য ক্ষতিগ্রস্ত পরিবারকে অন্তত ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার জন্যও সরকারের কাছে দাবি জানিয়েছে এসইউসিআই (কমিউনিস্ট)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *