সোনাইয়ে বরাক ভিত্তিক সংগীত ও নৃত্য প্রতিযোগিতা ১১ অক্টোবর

আব্দুল হক, সোনাই।বরাক তরঙ্গ, ১৯ সেপ্টেম্বর: এক সময় সংস্কৃতির প্রতি মানুষের টান ছিল। আজকাল আগের মতো নিজেদের সংস্কৃতি নিয়ে খুব একটা চর্চা বা জড়িত না হওয়ার প্রবণতা বেড়ে যাচ্ছে। তাই সঙ্গীত, নৃত্য, নাটক এই সব হারিয়ে যাচ্ছে নতুন প্রজন্মের কাছে। সঙ্গীত, নৃত্য, নাটক ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে এবার সোনাই সঙ্গীত বিদ্যালয় প্রতি বছরের ন্যায় এবারও…

Read More

সোনাইয়ে গৃহবধূর রহস্যমৃত্যু, আটক স্বামী

নিপ্পু লস্কর, সোনাই।বরাক তরঙ্গ, ১৮ সেপ্টেম্বর : সোনাই থানার অন্তর্গত কাপ্তানপুর ১৩ খণ্ডে ঝুমা বেগম লস্কর নামে এক গৃহবধূর রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাঁর স্বামী মনোয়ার হোসেন লস্করের বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ তুলে থানায় মামলা দায়ের করেছেন ঝুমা বেগমের ভাই নিমার উদ্দিন লস্কর। অভিযোগের ভিত্তিতে পুলিশ মনার হোসেনকে আটক করেছে বলে জানা গেছে। পরিবার…

Read More

মোদির জন্মদিনে সোনাইয়ে প্রদীপ প্রজ্বালন

নিপ্পু লস্কর, সোনাই।বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় সোনাইয়ে প্রদীপ প্রজ্বালন কর্মসূচি পালন করল সোনাই মণ্ডল বিজেপি। প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন স্থানে প্রদীপ প্রজ্বালন করা হয়। সোনাইয়ের শ্যামাকালী মন্দিরে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। এ সময় উপস্থিত ছিলেন সোনাই…

Read More

সাতকরাকান্দি হাইস্কুলে পূর্ণাঙ্গ পরিচালন কমিটি গঠিত

আব্দুল হক, সোনাই।বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : টানটান পরিস্থিতির মধ্য দিয়ে সাতকরাকান্দি হাইস্কুলে পূর্ণাঙ্গ পরিচালন কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার স্কুল পরিচালন কমিটির সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনের লক্ষ্যে স্কুল চত্বরে সভা ডাকা হয়। নির্বাচিত ১৮ সদস্যকে শুধু স্কুল চত্বরে ঢোকার অনুমতি দিয়ে গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়।বিশিষ্ট ব্যক্তি উজির আহমদ চৌধুরীর পৌরহিত্যে অনুষ্ঠিত সভার শুরুতেই সভার…

Read More

সোনাইয়ে আত্মনির্ভর অসম অভিযানে আর্থিক অনুদান বিতরণ

নিপ্পু লস্কর, সোনাই। বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর অসম অভিযান ২.০-এর আওতায় সোনাই বিধানসভা এলাকার দুই শতাধিক সুবিধাভোগীর মধ্যে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সোনাই মাল্টিপারপাস হলে আয়োজিত অনুষ্ঠানে অনুদান বিতরণ করা হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। বক্তব্যে তিনি বলেন, যুব প্রজন্মকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যেই রাজ্য…

Read More

চাইকৈ সিংহ মণিপুরি এমই স্কুলে নতুন পরিচালন কমিটি গঠিত

আব্দুল হক, সোনাই।বরাক তরঙ্গ, ১৫ সেপ্টেম্বর : সোনাই শিক্ষা খণ্ডের অন্তর্গত আমজুরঘাট চাইকৈ সিংহ এমই স্কুলের নতুন পরিচালন সমিতি গঠিত হয়েছে। মঙ্গলবার নির্বাচিত ১৯ সদস্যদের উপস্থিতিতে স্কুল চত্বরে সভা ডাকা হয়। স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক শ্যাম কিশোর সিংহের পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালন কমিটির সভাপতি নিযুক্ত হয়েছেন অমুসনা সিংহ, সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত…

Read More

সোনাইয়ের বারহালি এলপি স্কুলে পূর্ণাঙ্গ পরিচালন কমিটি গঠন

আব্দুল হক, সোনাই।বরাক তরঙ্গ, ১৫ সেপ্টেম্বর : সোনাই শহরের ১০ নম্বর ওয়ার্ডের ৪৭০ নম্বর বারহালি এলপি স্কুল এবং অধীন সাতকরাকান্দি দ্বিতীয় খণ্ডের ৯৬০ নম্বর এলপি স্কুলের পূর্ণাঙ্গ পরিচালন কমিটি গঠন করা হয়েছে। সোমবার স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠিত হয়। বিগত সভায় নির্বাচিত ১১ জন সদস্যের উপস্থিতিতে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন অনুষ্ঠিত…

Read More

স্বচ্ছতা অভিযানে সোনাইয়ের রেসিডেনশিয়াল স্কুল ক্যাম্পাস পরিষ্কার

নিপ্পু লস্কর, সোনাই।বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর : স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসেবে সোনাইয়ের বরিলাটিলা রেসিডেনশিয়াল মডেল স্কুলের ক্যাম্পাসে সাফাই অভিযানে সামিল হলেন স্থানীয় নাগরিকরা। শনিবার মডেল রেসিডেনশিয়াল স্কুল ডেভেলপমেন্ট কমিটির উদ্যোগে স্কুল প্রাঙ্গণে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। কমিটির সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে সাফাই অভিযানে অংশ নেন। অভিযান শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কমিটির সভাপতি তথা…

Read More

সোনাইতে রাজনীতির ঊর্ধ্বে শান্তিশৃঙ্খলার মধ্য দিয়ে তিনটি স্কুল পরিচালন কমিটি গঠিত

আব্দুল হক, সোনাই।বরাক তরঙ্গ, ১০ সেপ্টেম্বর : শিক্ষাকেন্দ্রকে রাজনীতিমুক্ত রাখতে স্কুল পরিচালন সমিতি গঠনে বিশেষ উদ্যোগ নিয়েছে শিক্ষা বিভাগ। বিশেষ করে হাইস্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল পরিচালন সমিতি গঠনে সভাপতি এবং সহ-সভাপতি নির্বাচনে বিধায়কদের সুপারিশক্রমে শিক্ষা বিভাগ দুটি পদে নিযুক্তি দিত। সম্প্রতি স্কুল পরিচালন সমিতি গঠনে শিক্ষা বিভাগের জারি করা নির্দেশিকা মতে বিধায়কদের হস্তক্ষেপের ক্ষমতা খর্ব…

Read More

বিপদের দিনে সম্প্রীতির নজির, আগুন নেভাতে সৈদপুরে একজোট গ্রামবাসী, পাশে আমিনুল হক

নিপ্পু লস্কর, সোনাই।বরাক তরঙ্গ, ১০ সেপ্টেম্বর : বিপদের সময় জাতি-ধর্মের বিভাজন ভুলে মানবতার অনন্য নজির গড়লেন সোনাবাড়িঘাট জিপির সৈদপুর দ্বিতীয় খণ্ডের বাসিন্দারা। বৃহস্পতিবার দুপুরে বসির উদ্দিন মজুমদারের বাড়িতে আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই গ্রামের হিন্দু-মুসলিম নির্বিশেষে নারী-পুরুষ সকলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে উদ্যোগী হন। জানা গেছে, এদিন দুপুর প্রায় ২টা নাগাদ বারিকনগর এলাকার বসির…

Read More