নিয়াইরগ্রামে নদী থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার

বরাক তরঙ্গ, ১৪ মে : বরাক নদী থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার সন্ধ্যায় নিয়াইরগ্রাম প্রথম খণ্ডে নদীতে থাকা পিএইচই-র বার্জে আটকে পড়া মৃতদেহটি দেখতে পান। পরে পুলিশে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে মৃত ব্যক্তির বয়স আনুমান করা হচ্ছে ৩৫ থেকে ৪০ বছর হবে।…

Read More

কচুদরমে বাসের সঙ্গে মুখোমুখি, গুরুতর আহত বাইক চালক

বরাক তরঙ্গ, ১২ মে : সোনাইয়ের কচুদরম বাজার থানার সংলগ্ন তেমাথা এলাকায় মঙ্গলবার দুপুর প্রায় সাড়ে ১২টার সময় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, দ্রুতগতিতে আসা একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।সংঘর্ষের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে, বাইক চালক বাসের সামনের কাঁচ ভেঙে ছিটকে পড়ে…

Read More

সোনাবাড়িঘাটে পথভোলা শিশু উদ্ধার

বরাক তরঙ্গ, ১২ মে : সোনাবাড়িঘাটে একটি শিশু উদ্ধার হল। মঙ্গলবার বিকেলে ঘুরাঘুরি করতে দেখে এক ব্যক্তি  তাকে ঘর কোথায় জানতে চাইলে সে জানায় শিলচরের সুকান্ত লেনে। সে রাস্তা ভুলে সেখানে পৌঁছে গেছে। তার নাম রাজদীপ দাস। সে তার মা-বাবার নাম জানায় রূপম দাস ও মা পিঙ্কি দাস। বর্তমানে সে সোনাবাড়িঘাট সোনাই রোডে এলএস হেয়ার…

Read More

আমিনুল হকের বিজয় মিছিল, বিভিন্ন স্থানে উষ্ণ সংবর্ধনা

বরাক তরঙ্গ, ১০ মে : সোনাই কেন্দ্রের নবনির্বাচিত কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্করের বিজয় মিছিল বের হল। রবিবার সকালে বেরেঙ্গা এলাকা থেকে শুরু হওয়া এই মিছিল বাঁশকান্দি, গোবিন্দপুর, আলগাপুর ও বাগপুর পরিক্রমা করে শেষে তাঁর নিজ বাসভবনে এসে সমাপ্ত হয়। মিছিলে হাজার হাজার কর্মী-সমর্থক ও শুভানুধ্যায়ীরা অংশ নেন। বাইকসহ বিভিন্ন ধরনের যানবাহনে অংশগ্রহণকারীদের উপস্থিতিতে পুরো…

Read More

আমিনুল হকের তৎপরতায় এক দিনের মধ্যেই সোনাবাড়িঘাটে নতুন ট্রান্সফরমার

বরাক তরঙ্গ, ৯ মে : শপথ গ্রহণের আগেই জনসেবার কাজে সক্রিয় হয়ে উঠলেন সোনাই বিধানসভা আসনের নবনির্বাচিত বিধায়ক আমিনুল হক লস্কর। তাঁর দ্রুত উদ্যোগ ও তৎপরতায় মাত্র এক দিনের মধ্যেই সোনাবাড়িঘাট দ্বিতীয় খণ্ড এলাকায় নতুন ট্রান্সফরমার স্থাপন করা হয়েছে। জানা গেছে, বেতকাড়িপার এলাকায় থাকা ৬৩ কেভির একটি ট্রান্সফরমার আচমকাই বিকল হয়ে পড়ে। এর ফলে শতাধিক…

Read More

সোনাবাড়িঘাট এমভি স্কুলের পোশাক বিতরণ

বরাক তরঙ্গ, ৭ মে : সোনাবাড়িঘাট এমভি স্কুলের পড়ুয়াদের মধ্যে পোশাক বিতরণ করা হল। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে পড়ুয়াদের হাতে পোশাক তুলে দেন প্রধানশিক্ষক ও পরিচালন সমিতির কর্মকর্তারা। এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধানশিক্ষক মজিবুর রহমান চৌধুরী পড়ুয়াদের নিয়মিত স্কুলে পাঠাতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সরকার পড়ুয়াদের জন্য অর্থ খরচ করছে, কিন্তু অভিভাবকেরা সচেতন না…

Read More

ধনেহরিতে কৃতজ্ঞতা প্রকাশ করেন দু’রাকাত নামাজ আদায় আমিনুল হকের

বরাক তরঙ্গ, ৫ মে : প্রচারে বাধা থাকা সত্বেও ৮০ শতাংশ ভোট পাওয়ায় এলাকার ভোটারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও আল্লাহকে শুকরিয়া জানাতে মসজিদে দু’রাকাত নামাজ পড়লেন নবনির্বাচিত সোনাই বিধায়ক আমিনুল হক লস্কর। এলাকাটি হচ্ছে গত বিধানসভা নির্বাচনে গুলিকাণ্ড সংঘটিত হওয়া ধনেহরি তৃতীয় খণ্ড। মঙ্গলবার সকালে প্রথমে ওই এলাকায় পৌঁছে জনসাধারণকে কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন…

Read More

চমকপ্রদ জয় ছিনিয়ে নিলেন আমিনুল হক

বরাক তরঙ্গ, ৪ মে : সব হিসেব-নিকেশকে বুড়ো আঙুল দেখিয়ে চমকপ্রদ জয় ছিনিয়ে নিলেন সোনাই বিধানসভা আসনের কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্কর। ভোটগ্রহণের পর থেকেই রাজনৈতিক মহল ও বিরোধী শিবিরে জয়ের ব্যবধান নিয়ে চলছিল নানা জল্পনা-কল্পনা। কখনও অগপ প্রার্থীকে ৩০ হাজার, কখনও ১৫ হাজার ভোটে এগিয়ে ধরা হচ্ছিল। আবার সাধারণ ভোটারদের একাংশের ধারণা ছিল, কংগ্রেস…

Read More

বেঙ্গালুরুতে হাসপাতালের দেওয়াল ধসে সোনাইর যুবক সহ ৭ জনের মৃত্যু

বরাক তরঙ্গ, ১ মে : কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুর শিবাজিনগরে প্রবল ঝড়বৃষ্টির মধ্যে হাসপাতালের সীমানা দেওয়াল ধসে মৃত্যু হওয়া লোকদের মধ্যে রয়েছেন কাছাড় জেলার সোনাইয়ের এক যুবক। নিহত যুবক শিবপুর জিপির রূপাইবালি গ্রামের বাসিন্দা পাখি মিয়া লস্করের ছেলে আক্তার হোসেন লস্কর ওরফে নাসিম। তাঁর বয়স ছিল মাত্র ১৮ বছর। জানা গেছে, অসুস্থ ক্যান্সার আক্রান্ত বাবার চিকিৎসা…

Read More

অ্যাডভান্স মণিপুরিতে রাজ্যসেরা সোনাই সিনিয়র সেকেন্ডারি স্কুলের দুই ছাত্রী

বরাক তরঙ্গ, ২৯ এপ্রিল : উচ্চমাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে সোনাই সিনিয়র সেকেন্ডারি স্কুল। অ্যাডভান্স মণিপুরি বিষয়ে রাজ্যের সর্বোচ্চ নম্বর ১০০-র মধ্যে ৯১ পেয়েছেন স্কুলের দুই ছাত্রী। তাঁরা হলেন এস সেরিনা চানু সিংহ, ও এস সুনালি সিংহ। একই বিষয়ে এই দুই ছাত্রীর রাজ্যসেরা সাফল্যে বিদ্যালয়জুড়ে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। অন্যদিকে, সামগ্রিক সর্বোচ্চ নম্বর…

Read More