সোনাইয়ে বরাক ভিত্তিক সংগীত ও নৃত্য প্রতিযোগিতা ১১ অক্টোবর

Spread the news

আব্দুল হক, সোনাই।
বরাক তরঙ্গ, ১৯ সেপ্টেম্বর: এক সময় সংস্কৃতির প্রতি মানুষের টান ছিল। আজকাল আগের মতো নিজেদের সংস্কৃতি নিয়ে খুব একটা চর্চা বা জড়িত না হওয়ার প্রবণতা বেড়ে যাচ্ছে। তাই সঙ্গীত, নৃত্য, নাটক এই সব হারিয়ে যাচ্ছে নতুন প্রজন্মের কাছে। সঙ্গীত, নৃত্য, নাটক ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে এবার সোনাই সঙ্গীত বিদ্যালয় প্রতি বছরের ন্যায় এবারও বরাক ভিত্তিক রবীন্দ্র সংগীত, নজরুলগীতি, লোকগীতি ও নৃত্য প্রতিযোগিতার আয়োজন করেছে সোনাই সঙ্গীত বিদ্যালয়।

আগামী ১১ অক্টোবর রবিবার সোনাই শহরের মাল্টি পারপাস ভবনে সকাল ১০ ঘটিকা হইতে বিভিন্ন বয়সের শিল্পীদের উপস্থিতিতে দিনভর সংগীত ও নৃত্য প্রতিযোগিতা, থাকবে যোগাসন প্রদর্শনীও, উজ্জ্বলা দাস ও কুমারজিৎ দাস যোগা সেন্টারের সৌজন্যে, সোনাই বাজার মাল্টি পারপাস ভবনে সোনাই সঙ্গীত বিদ্যালয়ের আয়োজনে চলবে বরাক ভিত্তিক রবীন্দ্র সংগীত, নজরুলগীতি, লোকগীতি ও নৃত্য প্রতিযোগিতা। বিচারক হিসাবে থাকবেন শিলচর, ধলাই ও লক্ষীপুরের বিশিষ্ট সঙ্গীত ও নৃত্য শিক্ষকগণ।

প্রতিযোগিতা হবে তিনটি বিভাগে, যেমন ১০ বছর পর্যন্ত “ক” বিভাগ, ১০ বছর থেকে ১৬ বছর পর্যন্ত “খ” বিভাগ, এবং ১৬ বছর উর্ধ্বে সকলের জন্য “গ” বিভাগ ওপেন রাখা হয়েছে। যে কোন নৃত্য ও সঙ্গীত পরিবেশন করিতে পারিবে, সময় থাকবে সংগীত ও নৃত্যের জন্য ৩ মিনিট। কমিটির পক্ষ থেকে হারমোনিয়াম ও তবলা সহ বাদক দিয়ে প্রয়োজনে সাহায্য করা হবে, যদি কোন প্রতিযোগি হারমোনিয়াম, তবলা ও বাদক আনতে চান নিজস্ব ভাবে তবে কোন আপত্তি থাকবে না। প্রতিযোগিতায় সংগীত সহ হিন্দী ও বাংলা নৃত্য প্রতিযোগিতা রাখা হলেও প্রতিযোগি শিল্পীরা নিজ পছন্দমত নৃত্য পরিবেশন করিতে পারিবে। হারমোনিয়াম, তবলা সহ নৃত্যের মেমোরি বা পেনড্রাইভ ক্যাসেট তৈরি করে আনতে হবে অন্যতায় অতিরিক্ত সময় দেওয়া হবে না, প্রয়োজনে প্রতিযোগি শিল্পীর ৩ মিনিট সময় থেকে কমিয়ে আনা হবে।

বিচারক ও কমিটির সিদ্ধান্তই হবে চুড়ান্ত, প্রয়োজনে দূরের প্রতিযোগি শিল্পীদের প্রথম দিকেই সুযোগ দেওয়া হবে। এদিন সোনাই শহর সহ সোনাই এলাকার বিশেষ কয়েকজন সম্মানিত সমাজসেবি, সংস্কৃতিকর্মী, নাট্যকার ও বিশিষ্ট শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা দেওয়া হবে।

বরাক ভিত্তিক সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতায় নাম লেখা ও বিস্তারিত জানার জন্য যোগাযোগ করতে সোনাই সঙ্গীত বিদ্যালয়ের সভাপতি নিহার দাস সহ লেখিকা দাস, কার্তিক রায়, মিলা নাথ, রাণু চক্রবর্তী, নানছি লস্কর, কুমারজিৎ দাস, উজ্জ্বলা দাস, প্রীতম দাস, চন্দ্রাণী দাস, শশাঙ্ক ফুলমালি, অজয় কুমার দাস, রিম্পী দে, বিধান লস্কর, অনিন্দিতা চক্রবর্তী, রাহুল চক্রবর্তী এবং সোনাই সঙ্গীত বিদ্যালয়ের সাধারণ সম্পাদক তথা প্রতিযোগিতার মুখ্য আয়োজক এনামুল ইসলাম লস্কর এর 8638429603 নম্বরে যোগাযোগ করতে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *