নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর অসম অভিযান ২.০-এর আওতায় সোনাই বিধানসভা এলাকার দুই শতাধিক সুবিধাভোগীর মধ্যে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সোনাই মাল্টিপারপাস হলে আয়োজিত অনুষ্ঠানে অনুদান বিতরণ করা হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। বক্তব্যে তিনি বলেন, যুব প্রজন্মকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যেই রাজ্য সরকার এই প্রকল্প গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রীর দূরদর্শী পরিকল্পনার মাধ্যমে এই উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
গুয়াহাটিতে আয়োজিত মুখ্যমন্ত্রীর কেন্দ্রীয় অনুষ্ঠানের ভার্চুয়াল সম্প্রচারের পর সোনাইয়ে সুবিধাভোগীদের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক জাগৃতিক কালোয়ার। উপস্থিত ছিলেন সোনাই সার্কলের অ্যাটাচ সার্কল অফিসার ইলা বানি, সোনাই পুরসভার চেয়ারপার্সন শিলুরানি দাস, ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম, বাঁশকান্দি আঞ্চলিক পঞ্চায়েতের সভানেত্রী সাবিনা হাবিব বড়ভূইয়া, সোনাই আঞ্চলিক পঞ্চায়েতের সভানেত্রী সিরিনা আক্তার লস্কর, জেলা পরিষদ সদস্য সাহিন লস্কর ও সুফিয়ান লস্করসহ বিজেপির তিন মণ্ডলের সভাপতি অশোককুমার গোয়ালা, লায়া সিংহ ও হিমাংশু দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন রামকৃষ্ণ নাথ।



