জটিল রোগে আক্রান্ত আফজলের পাশে শিলচর বড় মসজিদ কমিটি, দান ১ লক্ষ
বরাক তরঙ্গ, ২৮ মার্চ : মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শিলচর বড় মসজিদ কমিটি। জটিল ও বিরল রোগে আক্রান্ত শিলচরের তরণী রোডের বাসিন্দা আলতাফ হোসেন লস্করের শিশুপুত্র আফজল হোসেন লস্করের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার রাতে বড় মসজিদ কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে কমিটির সাধারণ সম্পাদক মিলন উদ্দিন লস্কর,…
