মেহেরপুরে স্কুল-মন্দিরের পাশে মদের দোকান স্থানান্তরের উদ্যোগে তীব্র বিক্ষোভ, সরব মহিলারা

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ৩১ মে : শিলচরের মেহেরপুর এলাকায় স্কুল, হাসপাতাল ও ধর্মীয় প্রতিষ্ঠানের নিকটে একটি মদের দোকান স্থানান্তরের উদ্যোগকে ঘিরে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। রবিবার এলাকাবাসী, বিশেষ করে মহিলারা, প্রতিবাদে সামিল হয়ে প্রশাসনের কাছে অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। জানা গেছে, বর্তমানে কাটাল রোডে অবস্থিত ‘বি সি ওয়াইন শপ’ মেহেরপুর এলাকায় স্থানান্তরের…

Read More

দেশের শীর্ষ ২০০-তে! এনপিটিইএল-স্বয়মে চমকপ্রদ সাফল্য আসাম বিশ্ববিদ্যালয়ের

বরাক তরঙ্গ, ৩১ মে : অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম এনপিটিইএল-এর স্বয়ম কর্মসূচিতে চমকপ্রদ সাফল্য অর্জন করেছে আসাম বিশ্ববিদ্যালয়। ২০২৬ সালের জানুয়ারি-জুন সেশনে বিশ্ববিদ্যালয়ের এনপিটিইএল-স্বয়ম লোকাল চ্যাপ্টার প্রথমবারের মতো দেশের শীর্ষ ২০০ প্রতিষ্ঠানের তালিকায় স্থান দখল করে ‘এএ রেটিং’ অর্জন করেছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১৭ সালে এনপিটিইএল লোকাল চ্যাপ্টার চালু হওয়ার পর এই প্রথম আসাম বিশ্ববিদ্যালয়…

Read More

ঘটনার নেপথ্যে বিধায়কের ভূমিকা থাকতে পারে বলে ইঙ্গিত আমিনুল হক লস্করের

বরাক তরঙ্গ, ৩০ মে : হাইলাকান্দি জেলা কংগ্রেস কার্যালয় রাজীব ভবনে অনুষ্ঠিত নির্বাচনী ফলাফল পর্যালোচনা সভাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার ঘটনায় রাজনৈতিক বিতর্ক ক্রমেই তীব্র আকার ধারণ করছে। শনিবার হাইলাকান্দি থেকে শিলচরে ফিরে জেলা কংগ্রেস কার্যালয় ইন্দিরা ভবনে সাংবাদিক সম্মেলন করে সোনাইয়ের কংগ্রেস বিধায়ক আমিনুল হক লস্কর ঘটনার নেপথ্যে আলগাপুর-কাটলিছড়া কেন্দ্রের বিধায়ক জুবাইর এনাম মজুমদারের…

Read More

বাঙালি জনগোষ্ঠীর সার্বিক বিকাশে সরকারকে আর্জি জানাল বরাকবঙ্গ

বরাক তরঙ্গ, ৩০ মে : অসমে বসবাসকারী বাঙালি জনগোষ্ঠী এ রাজ্যের সমৃদ্ধির জন্য সরকারের গৃহীত ইতিবাচক পদক্ষেপগুলো বাস্তবায়নে পূর্ণ সহযোগিতা করার পরও বিভিন্ন ক্ষেত্রে উপেক্ষিত হচ্ছে বলে ক্ষোভ ব্যক্ত করে সংবিধান প্রদত্ত অধিকারগুলো সুরক্ষায় এবং সমবিকাশের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের কাছে আর্জি জানিয়েছে বরাকবঙ্গ। সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পরিতোষচন্দ্র দত্ত বিগত হাইলাকান্দি অধিবেশনে গৃহীত…

Read More

বরাক এন্টারটেনমেন্ট সোসাইটির উদ্যোগে ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ উদ্‌যাপন, ৩১ মে শিলচরে তৃতীয় পর্বের অনুষ্ঠান

বরাক তরঙ্গ, ৩০ মে : প্রখ্যাত চলচ্চিত্রকার ঋত্বিক ঘটক-এর জন্মশতবর্ষ উপলক্ষে বছরব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে বরাক এন্টারটেনমেন্ট সোসাইটি। ‘স্মরণ-শ্রদ্ধার্ঘ্য-চর্চা’— এই অঙ্গীকারকে সামনে রেখে আগামী ৩১ মে শিলচরের শিবালিক পার্ক শ্রীশ্রী দুর্গা মণ্ডপ প্রাঙ্গণে আয়োজিত হতে চলেছে এই ধারাবাহিক কর্মসূচির তৃতীয় পর্ব। অনুষ্ঠানের যৌথ আয়োজক হিসেবে রয়েছে শিবালিক পার্ক ডেভেলপমেন্ট কমিটি। উল্লেখ্য, গত ৪ নভেম্বর…

Read More

সংবাদকর্মীর ওপর হামলার প্রতিবাদে প্রেস ক্লাবে জরুরি সভা, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ৩০ মে : সংবাদকর্মী রাজু দাসের ওপর সংঘটিত নৃশংস হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে শনিবার শিলচর প্রেস ক্লাবে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সাংবাদিক ও সংবাদমাধ্যমের প্রতিনিধিরা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শংকর দে-র সঞ্চালনায়…

Read More

সাংবাদিক নিগ্রহের তীব্র নিন্দা : শনিবার প্রেস ক্লাবে জরুরি সভা

বরাক তরঙ্গ, ২৯ মে : শিলচরে ‘বরাকবাণী ‘সংবাদমাধ্যম কার্যালয়ে বৃহস্পতিবার তাণ্ডব চালিয়ে সাংবাদিক রাজু দাসের উপর যে প্রাণঘাতী আক্রমণ করা হয়, শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও ধিক্কার জানানো হয়েছে। শিলচর প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শংকর দে এক বিবৃতিতে বলেন এই বর্বরোচিত ঘটনার সঙ্গে জড়িত সকল দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে…

Read More

ক্যাপিটাল পয়েন্ট-মেডিক্যাল কলেজ সড়ক নির্মাণে দুর্নীতির তদন্তের দাবি

বরাক তরঙ্গ, ২৯ মে : শিলচর শহরের বিভিন্ন সড়কের বেহাল অবস্থা, কৃত্রিম বন্যা পরিস্থিতির স্থায়ী সমাধান এবং ক্যাপিটাল পয়েন্ট-মেডিক্যাল কলেজ সড়ক নির্মাণে দুর্নীতির অভিযোগের তদন্তের দাবিতে শুক্রবার কাছাড় জেলা আয়ুক্তের কাছে স্মারকপত্র প্রদান করল এসইউসিআই (কমিউনিস্ট) দল।দলের পক্ষ থেকে জেলা কমিটির অন্যতম সদস্য শ্যামদেও কুর্মী, সুব্রতচন্দ্র নাথ, অধ্যাপক অজয় রায়, নকুলরঞ্জন পাল এবং স্বাগতা ভট্টাচার্য…

Read More

অসম চুক্তির ৬ নম্বর ধারায় মেইতেই সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করার দাবিতে শিলচরে বিক্ষোভ

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ২৯ মে : অসম চুক্তির ৬ নম্বর ধারায় মেইতেই সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করার দাবিতে শিলচরে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির আয়োজন করে অল আসাম ইন্ডিজেনাস মেইতেইস অ্যাসোসিয়েশন এবং অল আসাম মেইতেইস উইমেন প্রোটেকশন অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি। সংগঠন দু’টির পক্ষ থেকে জানানো হয়, অসমে বসবাসকারী মেইতেই সম্প্রদায় দীর্ঘদিন ধরে নিজেদের সাংবিধানিক…

Read More

শিলচরে ২০ কোটির ইয়াবা সহ আটক মণিপুরের যুবক

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ২৯ মে : মিজোরাম সীমান্ত থেকে মাদক সহ মণিপুরের এক যুবককে আটক করল কাছাড়ের পুলিশ। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে এক অভিযান চালায় পুলিশ। চেকিং চলাকালীন মিজোরাম দিক থেকে আসা একটি মহিন্দ্রা বোলেরো গাড়ি (AS12 U 7746) আটক করা হয়। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় সন্দেহভাজন ৬০ হাজার ইয়াবা…

Read More