কালাইনছড়ায় হেরোইন উদ্ধার, গ্রেফতার ২
বরাক তরঙ্গ, ১ জুন : কাছাড় পুলিশের মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে কালাইনছড়া এলাকার পুরনো এমভিআই গেট সংলগ্ন ৬ নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে ২৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য দেড় কোটির টাকারও বেশি। অতিরিক্ত পুলিশ সুপার রজতকুমার পালের নেতৃত্বে কালাইন থানা ও গোমরা পুলিশ ফাঁড়ির যৌথ দল…
