৩ নভেম্বর : মধ্যপ্রাচ্যে নতুন করে ঘনিয়ে উঠেছে যুদ্ধের মেঘ। যার সরাসরি প্রভাব এসে পড়ল হরমুজে। ওমান উপকূলে হামলার শিকার হল ভারতের পণ্যবাহী জাহাজ। সোমবার ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলার দিনই এই হামলা চলেছে। সম্প্রতি এই তথ্য প্রকাশ্যে এনেছেন কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। হামলার সময় জাহাজে ছিলেন ১৪ জন ভারতীয় নাবিক। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি গুজরাটের বাসিন্দা বলে খবর।

জানা গিয়েছে, এমএসভি আল জুসুফি নামক ওই জাহাজটি সোমবার ওমান উপকূলের পাশ দিয়ে যাওয়ার সময় একটি অজ্ঞাত উড়ন্ত বস্তুর আঘাত হানে। এই হামলায় জাহাজের ডান দিক ক্ষতিগ্রস্ত হয়। হামলার খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ওমানের কোস্ট গার্ড। ১৪ জনকেই উদ্ধার করা সেখান থেকে। তবে তাঁদের মধ্যে গুরুতর আহত ছিলেন গুজরাটের বাসিন্দা নাবিক গান্ধার নাহিম আজিজ। পরে মৃত্যু হয় তাঁর। আজিজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মন্ত্রী সোনোয়াল। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘এই মৃত্যুতে মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানাই।’




