নিউ শিলচরে পদযাত্রা অংশ রাজদীপ রায়ের

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২৯ মার্চ : নিউ শিলচর মণ্ডলের ব্যবস্থাপনায় বিজেপি শিলচর বিধানসভা প্রার্থী ডাঃ রাজদীপ রায় রবিবার ব্যাপক পদযাত্রায় অংশ নেন। শিব কলোনি থেকে শুরু হওয়া পদযাত্রা পঞ্চায়েত রোড, চেংকুড়ি রোড, জাতীয় সড়ক হয়ে রাঙ্গিরখাড়ি পর্যন্ত বিস্তৃত ছিল। ৩০, ৩১, ৩৩ ও ৩৪ নং ওয়ার্ড অতিক্রম করে এতে স্থানীয়বাসীর ব্যাপক সমর্থন লাভ করেন…

Read More

অগপ নেত্রী আয়েশা সুলতানা প্রায় তিন শতাধিক কর্মী-সমর্থক নিয়ে কংগ্রেসে ভিড়লেন

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ২৯ মার্চ : নির্বাচনের প্রাক্কালে সোনাই বিধানসভা কেন্দ্রে বড়সড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। অসম গণ পরিষদের নেত্রী আয়েশা সুলতানা চৌধুরী প্রায় তিন শতাধিক কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে কংগ্রেস দলে যোগ দিয়েছেন। রবিবার শিলচরের ইন্দিরা ভবনে আয়োজিত এক যোগদান কর্মসূচির মাধ্যমে এই গণ-যোগদান সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইসিসির সম্পাদক বিকাশ উপাধ্যায়।…

Read More

রাজদীপের প্রচারে শিলচরে ত্রিপুরার মুখ্যমন্ত্রী

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২৯ মার্চ : শিলচর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ডাঃ রাজদীপ রায়ের নির্বাচনী প্রচারে জোরদার গতি আনতে শিলচরে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। রবিবার আশ্রম রোডের তপবননগর কীর্তনী মাঠে জেলা বিজেপির উদ্যোগে আয়োজিত ‘বিজয় সংকল্প সমাবেশে’ যোগ দিয়ে তিনি ডাঃ রায়ের সমর্থনে প্রচার চালান। সভায় কয়েক হাজার মহিলা ও পুরুষের উপস্থিতিতে জনসমাগমে…

Read More

মধুরাপুলে জলাবদ্ধতায় নাজেহাল তিন হাজার পরিবার, ভোট বয়কট ও অসহযোগ আন্দোলনের হুঁশিয়ারি

বরাক তরঙ্গ, ২৯ মার্চ : কাছাড় জেলার উধারবন্দ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মধুরাপুল এলাকায় দীর্ঘদিন ধরে জমে থাকা জলের কারণে প্রায় তিন হাজার পরিবার চরম দুর্ভোগের শিকার। বৃহত্তর রংপুর এলাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হলেও নিষ্কাশনের কোনও ব্যবস্থা না থাকায় পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠেছে। এর ফলে শিশু থেকে বৃদ্ধ—সকলেই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। রবিবার বৃহত্তর…

Read More

তারাপুর-মজুমদার বাজার পর্যন্ত বিশাল পদযাত্রা কংগ্রেসের

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২৯ মার্চ : কংগ্রেসের ডাকে শিলচর কেন্দ্রে রবিবার এক বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয়। কংগ্রেস প্রার্থী অভিজিৎ পালের নেতৃত্বে পদযাত্রাটি তারাপুর আনন্দ পরিষদ প্রাঙ্গণ থেকে সূচনা হয়। পদযাত্রাটি ইএনডি কলোনির কার্গিল পয়েন্ট, শিববাড়ি রোড, রায়গড় এবং অসমিয়াবস্তি অতিক্রম করে শেষ পর্যন্ত মজুমদার বাজার পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়। পুরো পথজুড়ে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত…

Read More

শিলচরে মদ্যপ চালকের দৌরাত্ম্য, দুর্ঘটনায় গুরুতর জখম মহিলা

বরাক তরঙ্গ, ২৯ মার্চ : শিলচরের অম্বিকাপট্টি চৌরঙ্গীতে শনিবার রাতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হলেন এক মহিলা। রাত প্রায় ১০টা নাগাদ AS01GK8007 নম্বরের একটি চারচাকা গাড়ি একটি স্কুটিকে সজোরে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িটির চালক মদ্যপ অবস্থায় ছিলেন এবং বেপরোয়া ভাবে গাড়ি চালানোর পাশাপাশি রাস্তায় যানজটও সৃষ্টি করছিলেন। এই অবস্থাতেই নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিটিকে…

Read More

ইতিবাচক ফলাফলে আশাবাদী : রাজদীপ রায়

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২৮ মার্চ : শিলচরের কলেজ রোডের অভিনব ক্লাব প্রাঙ্গণে বিজেপি প্রার্থী ডাঃ রাজদীপ রায়ের সমর্থনে একটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। শনিবার সন্ধ্যায় সভায় স্থানীয় দলীয় কর্মী-সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায়। সভায় বক্তব্য রাখতে গিয়ে ডাঃ রাজদীপ রায় আসন্ন নির্বাচনে সবার সহযোগিতা ও সমর্থন কামনা করেন। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানান, তিনি ইতিবাচক…

Read More

ভারতীয় শিক্ষণ মণ্ডলের ৫৮তম প্রতিষ্ঠা দিবস উদযাপন শিলচরে

বরাক তরঙ্গ, ২৮ মার্চ : ভারতীয় শিক্ষণ মণ্ডল, কাছাড় জেলা সমিতির উদ্যোগে সংগঠনের ৫৮তম প্রতিষ্ঠা দিবস সগৌরবে উদযাপিত হয়। বৃহস্পতিবার গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে পৌরহিত্য করেন ভারতীয় শিক্ষণ মণ্ডল দক্ষিণ অসম প্রান্তের অধ্যক্ষ তথা জিসি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর নিরঞ্জন রায়। অনুষ্ঠানে প্রধান বক্তা গৌরাঙ্গ রায় ভাষণে ভারতের ইতিহাসের উল্লেখ করে বর্তমান শিক্ষা–পরিসরে ভারতীয়…

Read More

বৃষ্টিকে উপেক্ষা করে শিলচরে রাজদীপ রায়ের পদযাত্রা

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২৮ মার্চ : প্রতিকূল আবহাওয়াকেও উপেক্ষা করে শনিবার সকালে শিলচরে জোরকদমে নির্বাচনী প্রচারে নামলেন বিজেপি প্রার্থী ডাঃ রাজদীপ রায়। তারাপুর থেকে মজুমদার বাজার পর্যন্ত আয়োজিত এই পদযাত্রায় শুরু থেকেই দলীয় কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ লক্ষ্য করা যায়। সকাল থেকে টানা বৃষ্টি হলেও প্রচারের গতিতে তার কোনও প্রভাব পড়েনি। ছাতা ও…

Read More

গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে রক্তদান শিবির অনুষ্ঠিত

বরাক তরঙ্গ, ২৮ মার্চ : গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের এনএসএস সেল, বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এবং কাছাড় ক্যান্সার হাসপাতাল ও রিসার্চ সেন্টারের যৌথ উদ্যোগে সপ্তাহব্যাপী বিশেষ শিবিরের অংশ হিসেবে শনিবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন এনএসএস সমন্বয়ক ড. রাজর্ষি কৃষ্ণ নাথ, বিশেষ শিবিরের নেতৃত্বদানকারী বামনকিরি রংপুর, প্রোগ্রাম অফিসার অভিজিৎ…

Read More