বাইকে হোজাই যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু বাঁশকান্দির যুবকের, আহত ১

Spread the news

কে এ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ২ জুন : শিলচর থেকে হোজাই যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাঁশকান্দির যুবক। আহত হয়েছেন আরও এক যুবক। সোমবার রাতে লাঙটিঙে দুর্ঘটনা সংঘটিত হয়েছে শিকার হন তারা। জানা যায়, বাঁশকান্দির যুবক সাবির আহমদ কাজও (২৬) ও লক্ষীপুরের সাপরময়না গ্রামের সইদুর রহমান (২৫) দুই বন্ধু সোমবার বিকেলে বাইক নিয়ে সড়ক পথে হাফলং হয়ে হোজাইর উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলেন।  যাওয়ার পথে লাংটিঙে তাঁরা দুর্ঘটনার কবলে পড়েন। তবে কীভাবে দুর্ঘটনাটি সংঘটিত হয় তা জানা যায়নি।

পুলিশের সহযোগিতায় দু’জনকে হোজাইয়ের হাসপাতালের পাঠানো হয়। হাসপাতালে পৌঁছার পর আহত সাবির আহমদ কাজির মৃত্যু ঘটে। অন্যদিকে, আহত সইদুর রহমানের অবস্থা আশঙ্কাজনক থাকায় গুয়াহাটিতে স্থানান্তর করা হয়েছে বলে জানা যায়। নগাঁও হাসপাতালে ময়নাতদন্তের পর আজ মঙ্গলবার বিকেলে সাবির আহমদ কাজির মৃতদেহ নিয়ে বাঁশকান্দির বাড়ির উদ্দেশ্য রওয়ানা দিয়েছেন পরিবারের লোকরা। উল্লেখ্য, মাত্র দেড়মাস আগে সাবির আহমদ কাজি বিয়ে করেন। বিয়ের দেড়মাসের মাথায় সাবিরের মৃত্যুতে বাঁশকান্দিতে শোকের ছায়া নেমে এসেছে।           

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *