শেষ দিনে ১৭ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থীর সমর্থনে বিশাল বাইক র‍্যালি

Spread the news

বরাক তরঙ্গ, ১ অক্টোবর : শিলচর পুরনিগম নির্বাচনের প্রচারের শেষ দিনে ১৭ নম্বর ওয়ার্ডে শক্তি প্রদর্শন করলেন নির্দল প্রার্থী অনিফ উদ্দিন বড়ভূইয়ার সমর্থকরা। বৃহস্পতিবার প্রার্থীর সমর্থনে আয়োজন করা হয় এক বিশাল বাইক র‍্যালির।

১৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ও অলিগলি পরিক্রমা করে র‍্যালিটি শেষ পর্যন্ত নির্বাচনী কার্যালয়ে এসে সমাপ্ত হয়। র‍্যালিতে শতাধিক যুবক-যুবতী ও সাধারণ মানুষ অংশ নেন। বাইক র‍্যালিকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
র‍্যালি চলাকালীন সমর্থকদের মুখে অনিফ উদ্দিন বড়ভূঁইয়ার সমর্থনে বিভিন্ন স্লোগান শোনা যায়। ‘অনিফ উদ্দিন বড়ভূইয়া জিন্দাবাদ’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে ১৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা।

প্রচারের শেষ দিনে এই বাইক র‍্যালির মাধ্যমে নির্দল প্রার্থীকে ঘিরে সমর্থকদের উপস্থিতি ও সাংগঠনিক শক্তির জানান দেওয়া হয়। র‍্যালিতে অংশ নেওয়া কর্মী-সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ।

নির্দল প্রার্থীর সমর্থকদের দাবি, ১৭ নম্বর ওয়ার্ডে অনিফ উদ্দিন বড়ভূঁইয়ার পক্ষে জনসমর্থন রয়েছে এবং আসন্ন পুরনিগম নির্বাচনে তাঁর জয় নিশ্চিত। তবে চূড়ান্ত ফলাফলের জন্য ভোটগ্রহণ ও গণনার ফল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *