কাছাড়ে নির্বিঘ্নে চলছে ভোট গণনা

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৪ মে : সমগ্র রাজ্যের সঙ্গে বরাক উপত্যকা সহ শিলচরে শুরু হয়েছে অসম বিধানসভা নির্বাচন ২০২৬-এর ভোট গণনা। সোমবার কাছাড় জেলার শিলচর রামনগর আইএসবিটি চত্বরে নির্ধারিত কেন্দ্রে জেলার সাতটি বিধানসভা আসনের ভোট গণনা প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ভোট গণনাকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন। পাশাপাশি যানজট এড়াতে জেলা পুলিশের পক্ষ থেকে জারি করা হয়েছে বিশেষ ট্রাফিক বিধিনিষেধ।

জেলার সাতটি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা একসঙ্গেই চলছে। প্রতিটি কেন্দ্রের জন্য স্থাপন করা হয়েছে ১৪টি করে কাউন্টিং টেবিল। গণনা প্রক্রিয়ার শুরুতেই পোস্টাল ব্যালট গণনা শুরু হয় এবং সকাল ৮টা ৩০ মিনিট থেকে ইভিএমে প্রদত্ত ভোট গণনা শুরু হয়েছে।
সবমিলিয়ে কড়া নিরাপত্তা ও প্রশাসনিক নজরদারির মধ্যেই চলছে ভোট গণনা। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী হলেও, শেষ পর্যন্ত কে সরকার গঠন করবে, সেটাই এখন দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *