বরাক উপত্যকার কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা রূপমের

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৩ মে : রূপম প্রতাপ-প্রিয় মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে বরাক উপত্যকার কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান রবিবার সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। রূপমের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী ছাত্রছাত্রীদের সম্মানিত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি নিখিল পাল। উদ্বোধনী ভাষণে তিনি বলেন, “শিক্ষা ও প্রতিভার বিকাশের মাধ্যমেই বরাক উপত্যকাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। এই কৃতি ছাত্রছাত্রীরাই আমাদের ভবিষ্যৎ।”

এদিন মেধাবী ছাত্রছাত্রীদের হাতে স্মারক, প্রশংসাপত্র এবং নগদ পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় শিক্ষাবিদ ও অভিভাবকেরা এই উদ্যোগকে স্বাগত জানান। তাঁদের মতে, এ ধরনের আয়োজন ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিযোগিতামূলক মানসিকতা ও অনুপ্রেরণা জাগিয়ে তোলে।

উল্লেখ্য, প্রতাপ-প্রিয়ের স্মৃতিতে প্রতিষ্ঠিত এই ট্রাস্ট দীর্ঘদিন ধরেই শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন ইতিবাচক উদ্যোগ নিয়ে কাজ করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *