ধর্মনগর উপনির্বাচনে জয়ী বিজেপি, কৃতজ্ঞতা মুখ্যমন্ত্রীর

Spread the news

বরাক তরঙ্গ, ৪ মে : ধর্মনগর উপনির্বাচনে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী ১১০৮৮ ভোটে জয়যুক্ত হয়েছেন। তিনি পরাজিত করেছেন কংগ্রেস প্রার্থীকে। দলীয় প্রার্থী জহর চক্রবর্তীর বিপুল জয়ের পর রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ধর্মনগরবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মুখ্যমন্ত্রী বলেন, ধর্মনগরের জনগণ যে আস্থা ও সমর্থন বিজেপির ওপর রেখেছেন, তার জন্য তিনি গভীরভাবে কৃতজ্ঞ। তিনি উল্লেখ করেন, এই বিপুল জনসমর্থন সরকারকে আরও দায়বদ্ধ করে তুলেছে এবং উন্নয়নের লক্ষ্যে কাজ করার প্রেরণা জোগাবে।

ডাঃ সাহা আরও জানান, ধর্মনগরের সার্বিক উন্নয়ন, শান্তি ও অগ্রগতিকে সামনে রেখে সরকার নিরলসভাবে কাজ করে যাবে। সকলকে সঙ্গে নিয়ে উন্নয়নের এই যাত্রা আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বানও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *