শিক্ষক রত্ন অ্যাওয়ার্ডে ভূষিত মাওলানা আবু নছর আব্দুর রৌফ
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ২১ সেপ্টেম্বর: শিক্ষা, সমাজসেবা, জনসচেতনতা সৃষ্টি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শিক্ষক রত্ন অ্যাওয়ার্ড’-এ ভূষিত হলেন শ্রীভূমির কাঠালতলি এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজকর্মী, মাসিক ‘আল হিলাল’ সাহিত্য পত্রিকার সম্পাদক মাওলানা আবু নছর আব্দুর রৌফ। শিক্ষক দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের আশা ফাউন্ডেশনের পক্ষ থেকে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়। শিক্ষা, সমাজসেবা…
