পাথারকান্দিতে নতুন সিডিসি অফিস ভবনের নির্মাণকাজ পরিদর্শন সমজেলা কমিশনারের

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ৭ অক্টোবর : পাথারকান্দি সমজেলার প্রশাসনিক পরিকাঠামোকে আরও আধুনিক ও জনমুখী করে তুলতে বৈঠাখালে প্রায় ১৯.৪২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন নতুন সিডিসি অফিস ভবনের কাজ জোরকদমে এগিয়ে চলেছে। বুধবার নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শন করেন পাথারকান্দির সমজেলা কমিশনার ত্রিদিব রায়। পরিদর্শনকালে তিনি ভবনের নির্মাণ অগ্রগতি, কাজের গুণগত মান, প্রস্তাবিত পরিকাঠামো এবং ভবিষ্যতে বিভিন্ন…

Read More

পাথারকান্দিতে শান্তিপূর্ণ দুর্গাপূজায় প্রশাসনের কড়া নির্দেশ, বৈঠক

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ৬ অক্টোবর: শারদোৎসবকে কেন্দ্র করে পাথারকান্দিতে উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে। দুর্গাপূজাকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে আগেভাগেই একাধিক পদক্ষেপ নিয়েছে প্রশাসন। নিরাপত্তা, যান চলাচল, অগ্নিনিরাপত্তা, স্বেচ্ছাসেবক নিয়োগ, সিসিটিভি নজরদারি এবং প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে নেওয়া হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এই লক্ষ্যে মঙ্গলবার পাথারকান্দি ব্লক উন্নয়ন কার্যালয়ে সমজেলা কমিশনার…

Read More

স্মৃতিকে বাঁচিয়ে রাখতে পাথারকান্দিতে ব্যতিক্রমী উদ্যোগ, প্রয়াত কৃপেশরঞ্জন পালের স্মরণে শ্বেত চন্দন রোপণ

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ৫ অক্টোবর : প্রিয়জনের স্মৃতি ধরে রাখতে কেউ ছবি সংরক্ষণ করেন, কেউ স্মৃতিচারণের আয়োজন করেন। তবে সেই স্মৃতিকে প্রকৃতি ও পরিবেশের সঙ্গে যুক্ত করে জীবন্ত করে রাখার উদ্যোগ নিঃসন্দেহে ব্যতিক্রমী। পাথারকান্দিতে প্রয়াত কৃপেশ রঞ্জন পালের স্মৃতির উদ্দেশ্যে এমনই এক উদ্যোগ নিয়েছেন পাথারিগাঁওয়ের যুবক পবিত্র সিনহা বংশী সোমবার পাথারকান্দি মডেল হায়ার সেকেন্ডারি…

Read More

ভোটাভুটিতে শরীফনগর এমই স্কুলের এসএমসি চেয়ারম্যান আব্দুল জলিল

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৫ অক্টোবর : দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটাভুটির মাধ্যমে শরীফনগর এমই স্কুলের স্কুল ম্যানেজমেন্ট কমিটি (এসএমসি)-র নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন সমাজসেবী আব্দুল জলিল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে আব্দুল নূরকে দুই ভোটের ব্যবধানে পরাজিত করেন তিনি। অন্যদিকে, ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সয়রুন নেছা। দক্ষিণ করিমগঞ্জ শিক্ষা খণ্ডের অধীন…

Read More

বেহাল ৮ নম্বর জাতীয় সড়ক, আছিমগঞ্জে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাদ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৫ অক্টোবর : অসম ও ত্রিপুরার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ ৮ নম্বর জাতীয় সড়কের আছিমগঞ্জ অংশের বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। আছিমগঞ্জের গড়ের মুখ থেকে ব্যস্ততম বাজার এলাকা পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে তৈরি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত। কোথাও উঠে গিয়েছে পিচের আস্তরণ, কোথাও আবার গর্তে জমে থাকছে কাদা ও…

Read More

সীমান্তবর্তী বালিপিপলায় জল জীবন মিশন প্রকল্পের উদ্বোধন কৃষ্ণেন্দুর

নিরাপদ পানীয় জল পৌঁছল প্রত্যন্ত পরিবারের দোরগোড়ায়, রক্ষণাবেক্ষণে জনসাধারণের সহযোগিতা চাইলেন মন্ত্রী মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ২ অক্টোবর : সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকার মানুষের দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা দূর করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল প্রশাসন। ‘সেবা সংকল্প অভিযান’-এর অঙ্গ হিসেবে পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের লোয়াইরপোয়া উন্নয়ন খণ্ডের দক্ষিণ প্রান্তে অসম-মিজোরাম-ত্রিপুরা সীমান্তঘেঁষা বালিপিপলায় শুক্রবার সন্ধ্যায় জল জীবন মিশন প্রকল্পের…

Read More

ডেঙ্গারবন্দ-আসাইঘাট সড়ক বেহাল, নিরূপায় হয়ে মেরামতে এলাকাবাসী

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২ অক্টোবর : দীর্ঘদিনের অবহেলা ও বর্ষার ভয়াবহ ভাঙনে বেহাল দশায় পরিণত হয়েছে ডেঙ্গারবন্দ-আসাইঘাট গ্রামীণ সড়ক। রাস্তার একটি বড় অংশ পাশের ছড়ায় তলিয়ে যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ফলে প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন কয়েকটি গ্রামের বাসিন্দা। বিশেষ করে স্কুল-কলেজের পড়ুয়া, রোগী ও সাধারণ পথচারীদের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে।…

Read More

সেবা সংকল্প অভিযানে পাথারকান্দি কেন্দ্রের বিজয়ীদের নাম ঘোষণা

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ১ অক্টোবর : প্রতীক্ষার অবসান। সেবা সংকল্প অভিযানের অধীনে পাথারকান্দি কেন্দ্রে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার ফলাফল বৃহস্পতিবার প্রকাশ করল পাথারকান্দি ব্লক শিক্ষা দফতর। গত ২৯ সেপ্টেম্বর প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার তিন দিন পর ফল প্রকাশিত হওয়ায় বিজয়ীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও অভিভাবকদের মধ্যেও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। পাথারকান্দি…

Read More

পাথারকান্দি কো-ডিস্ট্রিক্টে প্রথম উন্নয়ন কমিটির বৈঠক, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ১ অক্টোবর : পাথারকান্দি কো-ডিস্ট্রিক্টের প্রশাসনিক কার্যক্রমকে আরও সুসংহত করার লক্ষ্যে অনুষ্ঠিত হল প্রথম কো-ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিটির বৈঠক। বৃহস্পতিবার কো-ডিস্ট্রিক্ট কমিশনার ত্রিদিব রায়ের সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে বিভিন্ন দফতরের সাব-ডিভিশনাল পর্যায়ের আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকে পাথারকান্দি বিধানসভা এলাকার চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প, সরকারি কর্মসূচি, দফতরগুলির কার্যক্রম এবং জনস্বার্থ সংশ্লিষ্ট একাধিক বিষয়…

Read More

পাথারকান্দির চান্দখিরাবস্তিতে খুন হওয়া আব্দুল কাদির ধলাই কর্কটবস্তির বাসিন্দা, ঘটনার আরও কেউ জড়িত বলে দাবি পরিবারের

বরাক তরঙ্গ, ১ অক্টোবর : পাথারকান্দির চান্দখিরাবস্তির ভাড়া ঘরে খুন হওয়া আব্দুল কাদির লস্কর ধলাইয়ের কর্কটের বাসিন্দা। বৃহস্পতিবার তার পরিবারের লোকরা সাংবাদিক ডেকে নৃশংস হত্যাকাণ্ডের পেছনে আরও কেউ জড়িত রয়েছেন বলে দাবি করেন। আব্দুল কাদিরের শরীরের বিভিন্ন স্থানে আঘাত দেখে তাঁর দুই ভাই ও কিশোরী সন্তানের এমনটাই দাবি। আব্দুল কাদির মূলত একজন কবিরাজি ওষুধ বিক্রেতা…

Read More