চান্দখিরায় ১,৩১৬ পড়ুয়াকে জন্ম শংসাপত্র প্রদান কৃষ্ণেন্দুর

Spread the news

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৫ অক্টোবর : জন্ম শংসাপত্রের অভাবে সরকারি সুযোগ-সুবিধা ও শিক্ষাক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছিল পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের চা-বাগান এলাকার বহু পরিবার। এই সমস্যা সমাধানে সেবা সংকল্প অভিযানের অধীনে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রায় ১,৩১৬ জন নাবালক পড়ুয়ার বিলম্বিত জন্ম শংসাপত্র প্রদানের ব্যবস্থা করা হয় চাঁদখিরা ক্যাম্পে।

বৃহস্পতিবার আয়োজিত কর্মসূচিতে পড়ুয়াদের হাতে জন্ম শংসাপত্র তুলে দেন রাজ্য সরকারের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য এলাকা এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাথারকান্দির সার্কেল অফিসার অদিতি নুনিসা, শ্রীভূমি জেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার ত্রিপাঠি-সহ সরকারি আধিকারিক ও দলীয় নেতাকর্মীরা।

উল্লেখ্য, চা-বাগান এলাকার বহু পরিবারের কাছে জন্ম শংসাপত্র সংগ্রহ দীর্ঘদিনের সমস্যা ছিল। প্রয়োজনীয় নথির অভাবে পড়ুয়াদের শিক্ষা, পরিচয় প্রতিষ্ঠা এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণেও বাধা সৃষ্টি হচ্ছিল। নির্ধারিত সময়ে জন্ম শংসাপত্র তৈরি না হওয়ায় অভিভাবকদের পরবর্তী সময়ে নানা প্রশাসনিক জটিলতার মুখোমুখি হতে হতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *