‘আমার ভাষা আমার প্রাণ’-এর উদ্যোগে উনিশে মে পালন
বরাক তরঙ্গ, ২০ মে : পাথারকান্দিতে গভীর শ্রদ্ধা, আবেগ ও সাংস্কৃতিক পরিবেশে পালিত হলো বাংলা ভাষা শহিদ দিবস। সাহিত্য সংগঠন ‘আমার ভাষা আমার প্রাণ’-এর উদ্যোগে উনিশে মে উপলক্ষে কটামণির ঝর্ণা ভিলায় আয়োজিত স্মরণসভা পরিণত হয় এক আবেগঘন সাংস্কৃতিক মিলনমেলায়। ভাষা শহিদদের আত্মত্যাগ স্মরণে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যিক, শিক্ষক, কবি, শিল্পী, নাট্যকর্মী ও সমাজসেবীরা। অনুষ্ঠানের সূচনা…
