রবীন্দ্রভবনের ছাদ চুঁইয়ে পড়ছে বৃষ্টির জল, দেওয়ালে স্যাঁতসেঁতে দাগ; তদন্তের নির্দেশ মন্ত্রী কৃষ্ণেন্দু পালের

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১১ অক্টোবর : বাইরে নতুন রঙের প্রলেপ, অথচ ভবনের ভেতরে প্রবেশ করলেই চোখে পড়ে জীর্ণ পরিকাঠামোর ছবি। কোথাও ছাদ চুঁইয়ে পড়ছে বৃষ্টির জল, কোথাও দেওয়াল বেয়ে নামছে জলধারা। স্যাঁতসেঁতে দেওয়ালে জমেছে কালো দাগ। সংস্কারের জন্য ২০ লক্ষ টাকা ব্যয়ের পরও পাথারকান্দির ঐতিহ্যবাহী রবীন্দ্রভবনের এমন বেহাল দশা ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন। বিষয়টি…

Read More

দুর্গাপূজার নিরাপত্তায় তৎপর প্রশাসন, বাজারিছড়া থানায় গুরুত্বপূর্ণ বৈঠক

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ১০ অক্টোবর : আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদভাবে সম্পন্ন করতে আগাম প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। এ উপলক্ষে শুক্রবার বাজারিছড়া থানায় এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় পূজার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং প্রতিমা বিসর্জন-সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উৎসবের দিনগুলিতে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না…

Read More

মহালয়ার পুণ্যপ্রভাতে বাজারিছড়া-শিবেরগুলে জনজোয়ার, শোভাযাত্রায় দেবীপক্ষের আবাহন

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ১০ অক্টোবর : শিউলির সুবাস, কাশফুলের দোলা আর আগমনী সুরের আবহে মহালয়ার পুণ্যপ্রভাতে উৎসবমুখর হয়ে উঠল বৃহত্তর বাজারিছড়া ও শিবেরগুল এলাকা। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনায় শুক্রবার ভোরে মহালয়ার শোভাযাত্রায় সামিল হলেন আট থেকে আশি—সব বয়সের মানুষ। শিশু-কিশোর থেকে প্রবীণ, পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে নিয়ে পথে নামেন অসংখ্য মানুষ। তাঁদের স্বতঃস্ফূর্ত…

Read More

মহালয়ার পুণ্যতিথিতে পাথারকান্দিতে দ্বিভাষিক ভক্তিগীতি ‘জয় দুর্গা মা’-র উন্মোচন

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ১০ অক্টোবর: মহালয়ার পুণ্যতিথিতে শারদীয় দুর্গোৎসবের আগমনী আবহে পাথারকান্দিতে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হল দ্বিভাষিক ভক্তিগীতি ‘জয় দুর্গা মা’। বিশিষ্ট সঙ্গীতশিল্পী বেবী সিনহার কণ্ঠে পরিবেশিত এই গানটি বাংলা ও বিষ্ণুপ্রিয়া মণিপুরি দুই ভাষায় প্রকাশিত হয়েছে। পাথারকান্দির শ্রীশ্রী ভুবনেশ্বর সাধুঠাকুর আশ্রমে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে গানটির শুভ উন্মোচন করা হয়। এই উদ্যোগকে ঘিরে স্থানীয়…

Read More

দক্ষিণ সিঙ্গারীতে দিনদুপুরে যুবতী ও শিশুকন্যাকে অপহরণের চেষ্টা, বাজেয়াপ্ত অটো

মোহাম্মদ জনি, পাথারকান্দি। বরাক তরঙ্গ, ৯ অক্টোবর : পাথারকান্দির দক্ষিণ সিঙ্গারী গ্রামে দিনদুপুরে বাড়িতে ঢুকে ২৩ বছরের এক যুবতী ও চার বছরের শিশুকন্যাকে অপহরণের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, ধারালো অস্ত্র হাতে চার যুবক বাড়ির সীমানা টপকে ভিতরে ঢুকে গ্রিল ও জানালার কাচ ভেঙে ঘরে প্রবেশের চেষ্টা করে। যুবতীর চিৎকার শুনে…

Read More

যানজটমুক্ত করতে পাথারকান্দিতে উচ্ছেদ অভিযানের উদ্যোগ, রবিবার বিকেল পাঁচটার মধ্যে জায়গা খালির নির্দেশ

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ৯ অক্টোবর: দীর্ঘদিনের যানজট সমস্যা থেকে পাথারকান্দি শহরকে মুক্ত করতে এবার কঠোর পদক্ষেপের পথে হাঁটল সমজেলা প্রশাসন। সরকারি জমি দখল করে গড়ে ওঠা দোকানঘর ও ব্যবসায়িক প্রতিষ্ঠান সরিয়ে নিতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। আগামী রবিবার বিকেল পাঁচটার মধ্যে সরকারি জমি খালি করার সময়সীমা বেঁধে দিয়ে বৃহস্পতিবার বিকেল চারটা থেকে…

Read More

লোয়াইরপোয়ায় ‘সেবা সংকল্প’ শিবির, উপকৃত প্রায় দুই হাজার মানুষ, এক ছাদের নিচে ১১টি সরকারি দপ্তরের পরিষেবা

মোহাম্মদ জনি, পাথারকান্দি। কটামণি, ৮ অক্টোবর: সরকারি পরিষেবা সাধারণ মানুষের কাছে সহজে পৌঁছে দিতে করিমগঞ্জ জেলার লোয়াইরপোয়া ব্লক কার্যালয়ে অনুষ্ঠিত হল বিশেষ ‘সেবা সংকল্প’ শিবির। পাথারকান্দির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের উদ্যোগে ‘সেবা সেতু’ অভিযানের অধীনে আয়োজিত এই শিবিরে প্রায় দুই হাজার মানুষ বিভিন্ন সরকারি পরিষেবা গ্রহণ ও প্রকল্পে আবেদনের সুযোগ পান।শিবিরে মোট ১১টি…

Read More

পাথারকান্দিতে দু’টি বিদ্যালয় পরিদর্শন সীমান্ত বিশ্বাসের

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ৮ অক্টোবর : বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উপস্থিতি বৃদ্ধি, শিক্ষাদানের গুণগত মান উন্নয়ন এবং পরীক্ষায় পাশের হার বাড়াতে তৎপর হয়ে উঠেছে পাথারকান্দি প্রশাসন। এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার পাথারকান্দি সমজেলার দু’টি বিদ্যালয় সরেজমিনে পরিদর্শন করেন পাথারকান্দি সিডিসির সহকারী কমিশনার সীমান্ত বিশ্বাস। এদিন তিনি টুকেরবাজার হাইস্কুল এবং জাফরগড় এক্সটেন্ডেড সিনিয়র সেকেন্ডারি স্কুল পরিদর্শন করে বিদ্যালয়গুলির…

Read More

৬৮ বছরের ঐতিহ্যে বালিপিপলা সর্বজনীন দুর্গাপূজার জোরদার প্রস্তুতি

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ৭ অক্টোবর : ৬৮ বছরের ঐতিহ্য ও সম্প্রীতির বার্তা নিয়ে অসম-মিজোরাম-ত্রিপুরা সীমান্তঘেঁষা বালিপিপলায় এবারও দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে। ১৯৫৮ সালে স্থানীয় কয়েকজনের উদ্যোগে অতি সংক্ষিপ্ত পরিসরে শুরু হওয়া এই পূজা সময়ের সঙ্গে সঙ্গে আজ এলাকার সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্যের অন্যতম প্রতীক হয়ে উঠেছে। পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের সীমান্তবর্তী বালিপিপলা ও সংলগ্ন এলাকায় বাঙালি,…

Read More

পাথারকান্দিতে নতুন সিডিসি অফিস ভবনের নির্মাণকাজ পরিদর্শন সমজেলা কমিশনারের

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ৭ অক্টোবর : পাথারকান্দি সমজেলার প্রশাসনিক পরিকাঠামোকে আরও আধুনিক ও জনমুখী করে তুলতে বৈঠাখালে প্রায় ১৯.৪২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন নতুন সিডিসি অফিস ভবনের কাজ জোরকদমে এগিয়ে চলেছে। বুধবার নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শন করেন পাথারকান্দির সমজেলা কমিশনার ত্রিদিব রায়। পরিদর্শনকালে তিনি ভবনের নির্মাণ অগ্রগতি, কাজের গুণগত মান, প্রস্তাবিত পরিকাঠামো এবং ভবিষ্যতে বিভিন্ন…

Read More