বরাক তরঙ্গ, ১৯ অক্টোবর : দুর্গোৎসবের মধ্যেই গুয়াহাটিতে বড়সড় মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করল পুলিশ। বশিষ্ঠ এলাকার বেঙ্গলি বস্তিতে চালানো এই অভিযানে প্রায় ৫.৫ কোটি টাকা বাজারমূল্যের হেরোইন উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় প্রণব দাস নামে এক সন্দেহভাজন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ৪২টি সাবানের বাক্সে ভরে হেরোইন পাচারের চেষ্টা করা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে বশিষ্ঠ থানার পুলিশ অভিযান চালিয়ে ওই মাদক উদ্ধার করে এবং এক সন্দেহভাজনকে আটক করে।
দুর্গাপুজোর উৎসবের মরশুমে মাদক পাচার রুখতে পুলিশের এই অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে উদ্ধার হওয়া মাদকের পরিমাণ ও পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে পুলিশ।




