চতিয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন ছাত্রী

Spread the news

বরাক তরঙ্গ, ৩০ অক্টোবর : অসমের চতিয়ায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ছাত্রী। যাত্রীবাহী বাস ও একটি বাইকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। মৃত ছাত্রীর নাম মরজিনা বেগম। তিনি বিশ্বনাথঘাটের বাসিন্দা ছিলেন।

জানা গেছে, লখিমপুর থেকে গুয়াহাটির অভিমুখে যাচ্ছিল সংশ্লিষ্ট যানবাহনটি। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। তবে দুর্ঘটনার বিস্তারিত কারণ এবং অন্যান্য তথ্য এখনও জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *