গুয়াহাটিতে হোটেলে গুলিবর্ষণের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি এসইউসিআই-র

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ অক্টোবর : গুয়াহাটির বরা সার্ভিস এলাকার ‘বিলাস ইন’ হোটেলে গত ২৬ অক্টোবর রাতে গুলিবর্ষণের ঘটনায় নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এসইউসিআই (কমিউনিস্ট)-এর অসম রাজ্য কমিটি।
শহরের জনবহুল এলাকায় এ ধরনের সহিংসতার ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে দলটি। এই ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্তের পাশাপাশি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এসইউসিআই (কমিউনিস্ট)।

একই সঙ্গে গুয়াহাটি শহরের বাসিন্দাদের জীবন ও সম্পত্তির নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে দলের রাজ্য কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *