পালংঘাট ন্যাশনাল ক্লাবের কাঁচের দুর্গাপ্রতিমা নজর কাড়ছে, দর্শনার্থীদের ভিড়

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।বরাক তরঙ্গ, ১৭ অক্টোবর : শিউলির সুবাস, ঢাকের বাদ্যি, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে শারদীয় দুর্গোৎসবের আনন্দে মেতে উঠেছে কাছাড় জেলার ধলাই কেন্দ্র। শনিবার মহাসপ্তমী উপলক্ষে ধলাইয়ের বিভিন্ন পূজামণ্ডপে ধর্মীয় রীতিনীতি ও পরম্পরা মেনে অনুষ্ঠিত হয় দেবী দুর্গার আরাধনা। সকাল থেকেই বিভিন্ন মণ্ডপে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। পুরোহিতদের মন্ত্রোচ্চারণ ও ভক্তদের পুষ্পাঞ্জলি নিবেদনে উৎসবমুখর…

Read More

দুর্গোৎসবকে ঘিরে জাগরিত হোক বরাকের শিল্প-সংস্কৃতি

।। শংকর চৌধুরী ।।(সাংস্কৃতিক কর্মী, হাইলাকান্দি)১৭ অক্টোবর : দুর্গোৎসব মানেই শুধু দেবী আরাধনা, আলোকসজ্জা কিংবা আনন্দ-উৎসব নয়!  এটি আমাদের ঐতিহ্য, আবেগ ও সাংস্কৃতিক চেতনার এক অনন্য মিলনমেলা। বরাক উপত্যকার দুর্গোৎসবকে কেন্দ্র করে গড়ে উঠুক এক প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশ—এটাই আমার আন্তরিক প্রত্যাশা। একসময় পুজোকে ঘিরে পাড়ায় পাড়ায় গান, কবিতা, আবৃত্তি, নাটক ও নৃত্যের আসর বসত। সেই…

Read More

সেকালের আবেগ, একালের আয়োজন—সময়ের আরশিতে শারদোৎসব

-: আমার চোখে দুর্গাপূজা :- ।। বিশ্বজিৎ ভট্টাচার্য।।(শিক্ষক, সমাজকর্মী, কলামিস্ট)১৭ অক্টোবর : শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলা, কাশফুলের দোলা, শিউলির স্নিগ্ধ গন্ধ আর দূর থেকে ভেসে আসা ঢাকের আওয়াজ—সব মিলিয়ে বাঙালির হৃদয়ে জেগে ওঠে এক চিরন্তন আবেগ, “মা আসছেন!” এই আগমনী শুধু দেবীর মর্ত্যে আগমন নয়, এ যেনো স্মৃতি, সংস্কৃতি, ভালোবাসা আর নতুন করে…

Read More

দু’দিনের মহাসপ্তমীর প্রথম সকালে মণ্ডপমুখী ভক্তরা, মায়ের আরাধনা

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ১৭ অক্টোবর : শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে ভক্তি ও উৎসবের আবহে মেতে উঠল শিলচর শহর। শনিবার ধর্মীয় রীতিনীতি ও পরম্পরা মেনে শহরের বিভিন্ন পূজামণ্ডপে অনুষ্ঠিত হয় দেবী দুর্গার মহাসপ্তমীর পূজা। সকাল থেকেই প্রতিটি মণ্ডপে ভক্তদের ব্যাপক সমাগম লক্ষ্য করা যায়। ঢাকের বাদ্যি, শঙ্খধ্বনি এবং পুরোহিতদের মন্ত্রোচ্চারণে উৎসবমুখর হয়ে ওঠে গোটা শহর। দেবী…

Read More

দুর্গাপুজোর আসল আনন্দ লুকিয়ে থাকে এক বাবার তৃপ্তিতে, এক শিশুর চোখের উজ্জ্বলতায়

-:আমার চোখে দুর্গাপূজা:- ।। ড. সন্দীপা দাস শীল ।।(সহকারী অধ্যাপিকা, সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ, গুরুচরণ বিশ্ববিদ্যালয়)১৭ অক্টোবর : পুজোর বাজারে এমন এক দৃশ্য চোখে পড়ল, যা আমার কাছে দুর্গাপুজোর সমস্ত আড়ম্বর, আলোকসজ্জা আর জাঁকজমককে যেন এক মুহূর্তেই ছাপিয়ে গেল।অত্যন্ত নিম্নবিত্ত এক বাবা তাঁর বছর পাঁচ-ছয়ের ছোট্ট সন্তানটির হাত ধরে বাড়ি ফিরছিলেন। বাবার হাতে ছিল পুজোর…

Read More

সম্প্রীতির বার্তা নিয়ে ষষ্ঠীর রাতে উদ্বোধন ঝালুপাড়া দুর্গাপূজা মণ্ডপের

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ১৬ অক্টোবর : সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে প্রতি বছরের মতো এবারও শারদীয় দুর্গোৎসবের আয়োজন করেছে ঝালুপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটি। সব ধর্মের মানুষের অংশগ্রহণে উৎসবকে সর্বজনীন করে তোলার উদ্যোগ নিয়েছেন আয়োজকরা।শুক্রবার ষষ্ঠীর রাতে ফিতে কেটে ঝালুপাড়া দুর্গাপূজা মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক ডাঃ রাজদীপ রায়, কাউন্সিলর সুমনা দাস, পূজা কমিটির সভাপতি…

Read More

বাংলাদেশে এবার ৩৩,৮৫১টি দুর্গাপুজো, গত বছরের তুলনায় বেড়েছে ১,৫০০টি

১৬ অক্টোবর : বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে আজ শুক্রবার। আজ দুর্গাষষ্ঠী। দেবীর মূল প্রতিমায় আজ থেকে পূজা হবে। আগামী বুধবার বিজয়া দশমী পর্যন্ত ছয় দিন ঢাকঢোল ও কাঁসরের বাদ্যে মুখর থাকবে পূজামণ্ডপগুলো। এবছর বাংলাদেশজুড়ে মোট ৩৩ হাজার ৮৫১টি দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে। গত বছর এই সংখ্যা ছিল ৩২…

Read More

ষষ্ঠীতে আমড়াঘাটে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ১২টি পূজামণ্ডপে দেবী দুর্গার আরাধনা

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।বরাক তরঙ্গ, ১৬ অক্টোবর : ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে সূচনা হলো বাঙালির প্রাণের উৎসব শারদীয় দুর্গোৎসবের। ঢাকের বাদ্যি, শঙ্খধ্বনি, উলুধ্বনি এবং দেবী দুর্গার আরাধনায় উৎসবমুখর হয়ে উঠেছে বৃহত্তর আমড়াঘাট এলাকার বিভিন্ন প্রান্ত। বিল্বমূলের পূজার্চনার মধ্য দিয়ে দেবীকে আবাহন করে মণ্ডপে প্রতিমা স্থাপনের মাধ্যমে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব। উৎসবকে…

Read More

আগমনী : উমার ঘরে ফেরা, বাঙালির আত্মপরিচয়ের মহোৎসব

।। বিধায়ক দাশ পুরকায়স্থ।।(কলামিস্ট, শিলচর)১৬ অক্টোবর : “কি শুনালে গিরিবর, উমা কি ভবনে এলো?ভবেরি ভবানী আমার ভবন করিল আলো!উমা-শশী না হেরিয়ে ছিল নয়ন অন্ধ হোয়ে,এবে নয়ন-তারা নিরখিয়ে আঁখি মম জুড়াইল॥” আজ দুর্গাষষ্ঠী। শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলা, বাতাসে শিউলির গন্ধ, কাশবনের শুভ্র দোল আর দূর থেকে ভেসে আসা ঢাকের আওয়াজে বাংলার প্রকৃতি যেন এক…

Read More

শ্রীভূমির চেনা পুজো থেকে কলকাতার টালিগঞ্জ—শৈশবের স্মৃতিতে এক অন্যরকম দুর্গোৎসব

-: আমার চোখে দুর্গাপূজা :- ।। শুভ দাস।।(কলামিস্ট, শ্রীভূমি)১৬ অক্টোবর : ছোটবেলা থেকেই দুর্গাপুজো মানেই আমার কাছে নিজের শহর শ্রীভূমি। এই শহরের অলিগলি, পুজোমণ্ডপের আলো, ঢাকের আওয়াজ, নতুন জামাকাপড়ের আনন্দ আর পরিচিত মানুষদের সঙ্গে উৎসবের দিনগুলি কাটানো সব মিলিয়ে দুর্গাপুজো বরাবরই আমার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। বছরের পর বছর শ্রীভূমিতেই কেটেছে পুজোর চারটি দিন। পরিচিত…

Read More