‘দৈনন্দিন জীবন ও সংসারে পিতার ভূমিকা’ থাকছে এবারের বিশেষ থিম রাঙ্গিরখাড়ি দুর্গাপূজায়, খুঁটিপূজা সম্পন্ন
বরাক তরঙ্গ, ১৪ সেপ্টেম্বর : শহিদ চণ্ডীচরণ রোড–হাসপাতাল রোড এলাকার রাঙ্গিরখাড়ি সর্বজনীন দুর্গাপূজা কমিটির উদ্যোগে রবিবার যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় রীতিনীতি মেনে দুর্গাপূজার খুঁটিপূজা সম্পন্ন হয়। খুঁটিপূজাকে কেন্দ্র করে পূজা কমিটির সদস্য, যুবক-যুবতী ও কচিকাঁচাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।পূজা কমিটি জানায়, এ বছর রাঙ্গিরখাড়ি সর্বজনীন দুর্গাপূজার বিশেষ আকর্ষণ হতে চলেছে ‘দৈনন্দিন জীবন ও সংসারে…
